লাদাখ সংঘাতের আবহে বিশ্বমঞ্চে চিনকে ছাপিয়ে বড় 'জয়' ভারতের! এবার ECOSOC এর সদস্য ১৩০ কোটির দেশ
ভোটে লড়াই চলছিল ভারত, আফগানিস্তান ও চিনের মধ্যে। উদ্দেশ্য ছিল রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিলের আওতায় থাকা 'ইউনাইটেড নেশনস কমিশন অন স্ট্যাটাস অফ ওম্যান' এ জায়গা করে নেওয়া। আর সেই যুদ্ধে চিনকে মাত দিয়ে ভারত বড়সড় জয় মুঠোবন্দি করেছে।

তিরুমূর্তির টুইটার বার্তা
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, 'ভারত সম্মানীয় ECOSOC এর আসন জয় করেছে। ভারত এখন নির্বাচিত সদস্য কমিশন অফ স্ট্যাটাস অন ওম্যান এর। ..' এরপরই তিনি লেখেন, যেভাবে ভারতে লিঙ্গ বৈষম্য দূর করে সাম্যবাদে গুরুত্ব ও মহিলাদের শক্তিশালী করতে উদ্যম নেওয়া হয়, এটি তারই ফসল।

কী পেল ভারত?
উল্লেখ্য, ভারত এই বড় জয়ের ফলে 'ইউনাইটেড নেশনস কমিশন অন স্ট্যাটাস অফ ওম্যান' এ সদস্য হিসাবে ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত থাকবে। বিশ্বের একাধিক দেশের সমর্থন পেয়ে এই ভোট যুদ্ধ জিতেছে ১৩০ কোটির দেশ। যে সমস্ত দেশ ভারতকে সমর্থন করেছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন তিরুমূর্তি।

চিনকে বড় ধাক্কা
ভারতের সঙ্গে ভোটের ময়দানে লড়তে এসেছিল চিন। ৫৪ সদস্যের ব্যালটে, ভারতের পরেই ভোট পেয়েছে আফগানিস্তান। কিন্তু মোট ভোটারের অর্ধেকের ভোটও জোটাতে পারেনি চিন। যা কার্যত ভারতের সামনে চিনের ধরাশায়ী অবস্থাকেই জাহির করছে।

রাষ্ট্রসংঘ, ভারত ও চিন
এবছর চিন 'বেজিং ওয়ার্ল্ড কনফারেন্স অন ওম্যান' এর ২৫ বঠর পালন করছে। আর সেরকম একটি বছরেই বড় ধাক্কা এল চিনের সামনে। এদিকে, এর আগে ২০২০ সালে ১৮ জন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদরে অস্থায়ী সদস্য হিসাবে ভারত নির্বাচিত হয়ে ১৯২ টির মধ্যে ১৮৪ টি ভোট দখল করে। এর আগে ভারত ৭ বার নির্বাচিত হয়েছে।












Click it and Unblock the Notifications