চিনের টুঁটি টিপে ধরতে এবার ভারতের অস্ত্র সজ্জায় আসছে 'স্বদেশী' চমক! লাদাখ-পারদ তুঙ্গে

মোদীর ভাষায় কেউ যদি ভারতের সীমান্তে চোখ তুলেও দেখেন , তাহলে তাঁকে যোগ্য জবাব দিয়ে দেখাবে ভারত। চিনের বিস্তারবাদ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী একের পর এক বার্তায় কার্যত পরিষ্কার যে , দিল্লির টার্গেটে এখন বেজিং। আর গত কয়েক দিনে ভারতের সেনার তরফে যেভাবে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার প্রক্রিয়া চলছে,তাতে আরও স্পষ্ট হচ্ছে যে দিল্লির মূল নিশানায় কতটা গুরুত্বের জায়গায় রয়েছে লাদাখ ইস্যু।

 ভারতের সমরসজ্জা ও আত্ম নির্ভর ভারত

ভারতের সমরসজ্জা ও আত্ম নির্ভর ভারত

সবেমাত্র রবিবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে, প্রতিরক্ষা ক্ষেত্রে ১০১ টি সরঞ্জামে ভারত সরকার আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করবে। আর তার ২৪ ঘণ্টা পার হতেই ভারতের মাটিতে তৈরি সমরাস্ত্র নিয়ে তৎপরতায় সেনা। ভারতীয় সেনার তরফে চিনকে দুরমুশ করার নীল নক্সায় জায়গা পেল 'স্বাতী'।

'স্বাতী' ও লাদাখ

'স্বাতী' ও লাদাখ

লাদাখ সীমান্তে চিনের তাবড় ব়্যাডার সর্বদা ভারতের দিকে। ভারতের যুদ্ধবিমানের ফ্রিকোয়েন্সি সহ একাধিক গোপন তথ্য ফাঁস করেত নিতে চিন বদ্ধ পরিকার। এবার তার পাল্টা হিসাবে , ভারতের তরফে 'স্বাতী' ব়্যাডারের নজরদারি লাদাখে দেখা যাবে।

 স্বাতী -র বিশেষ গুন?

স্বাতী -র বিশেষ গুন?

বিপক্ষের অস্ত্র কোথায় মোতায়েন করা রয়েছে, তার হদিশ বের করতেই ভারতের তুরুপের তাস স্বাতী ব়্যাডার। এর আরও একটি বিশেষত্ব হল, এই ব়্যাডার ভারতের মাটিতে তৈরি। যা প্রতিরক্ষা ক্ষেক্রে আত্মনির্ভর ভারতরে প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

 কোন খবর এনে দিতে পারবে স্বাতী?

কোন খবর এনে দিতে পারবে স্বাতী?

'স্বাতী'কে হাতিয়ার করে, শত্রু শিবিরের মর্টার, শেল রকেট কোথায় কোথায় রয়েছে তা খুঁজে বের করে নেবে ভারতীয় সেনা। যা চিনের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। শত্রু শিবিরের ৫০ কিলোমিটার এলাকার মধ্যে কোথায় কোথায় এই অস্ত্র রয়েছে, তা খুঁজে বের করতে তৎপর এই অস্ত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+