চিনকে দুরমুশ করতে রাফায়েলের শক্তি বাড়িয়ে কোন মিসাইল জোট বাঁধছে! জোরদার তৎপরতায় দিল্লি
চিনকে দুরমুশ করতে রাফায়েলের শক্তি বাড়িয়ে কোন মিসাইল জোট বাঁধছে! জোরদার তৎপরতায় দিল্লি
লাদাখ সংঘাতের মাঝেই দ্রুততার সঙ্গে ভারতে পা রাখতে চলেছে ফ্রান্সের যুদ্ধবিমান রাফায়েল। চিনের বুকে কাঁপুনি ধরিয়ে খুব শিগগিরিই ভারত পেতে চলেছে এই যুদ্ধবিমান। এমন পরিস্থিতিতে ফ্রান্সের আরও এক যুদ্ধাস্ত্রকে সঙ্গী করে চিনকে শায়েস্তা করতে তৈরি হচ্ছে ভারত।

যুদ্ধবিদ্যা ও 'মাইন্ড গেম'
চিনের সঙ্গে ভারতের সংঘাতের প্রথম অর্ধ কেটেছে চিনের প্যাঁয়তাতার মাইন্ড গেম-এ। যে অধ্যায়ে চিন মানসিকভাবে ভারতকে চাপে রেখে একের পর এক অস্ত্র উচ্চ পার্বত্য এলাকায় মোতায়েন করে। এরপরের অধ্যায়ে ভারত সেই একই নীতি চিনের ওপর চালিয়ে যাচ্ছে। যার জেরে রাফায়েল থেকে শুরু করে আন্দামানের কাছে ভার-মার্কিন সেনা মহড়ার মতো পদক্ষেপ নিচ্ছে দিল্লি। এমন যুদ্ধবিদ্যায় আপাতত পারদ চড়ছে লাদাখ সংঘাতের।

রাফায়েলের শক্তি বাড়াবে 'হ্যামার'!
এবার ফ্রান্সের রাফায়েলের সঙ্গে ফ্রান্সের 'হ্যামার' মিসাইল সংযুক্ত করে জোট বদ্ধ করা হচ্ছে। সেনাকে কিছুদিন আগেই আপৎকালীন ক্ষমতা দিয়এছে মোদী সরকার। আর সেই ক্ষমতাবলেই , অল্প সময়ের মধ্যে কিছু অস্ত্র কেনার কথা ভেবেছে ভারতীয় সেনা। তারমধ্যে এই হ্যামার মিসাইল অন্যতম অস্ত্র।

'হ্যামার' এর গুরুত্ব
হ্যামার মিসাইল ৬০ থেকে ৭০ কিলোমিটারার মধ্যে কোনও লক্ষ্যে আঘাত করে তা চুরমার করে দিতে পারে। খুব কম সময়ে এই মিসাইল ফ্রান্সের প্রশাসন ভারতে সরবরাহ করতে রাজি হয়েছে। যার জের ভারত রাফায়েলের সঙ্গে এই হ্যামারকে ঘরে তুলে অস্ত্রভাণ্ডার আরও বেশি শক্তিশালী করতে চাইছে।

কেন প্রয়োজন হ্যামারের?
বলা হচ্ছে, আকাশ থেকে এই মিসাইল নিক্ষেপ করলে ভূমিতে গিয়ে এ নিজের শক্তি প্রদর্শন করবে। কোনও বাঙ্কারে বা কোনও পাহাড়ি গুহার মধ্যে কেউ লুকিয়ে থাকলে,তাকে সেখানে গিয়ে আঘাত করতে পারদর্শী হ্যামার। উল্লেখ্য, পূর্ব লাদাখের পার্বত্য এলাকায় এই মিসাইল কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

কবে আসছে রাফায়েল?
মাঝে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই ২৯ জুলাই ৩৬ টি রাফায়েল বিমান ভারতে আসছে। উল্লেখ্য, গত মে মাসেই এই যুদ্ধবিমান ভারতে আসার কথা ছিল। তবে তা পিছিয়ে যায় কোভিড পরিস্থিতির জন্য। এরপর লাদাখ পরিস্থিতি জেরে যুদ্ধকালীন তৎপরতায় ভারতে ঢুকছে রাফায়েল।












Click it and Unblock the Notifications