লাদাখ সংঘাতের মাঝে 'স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক' মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের! চড়ল পারদ
রবিবার আরব সাগরের বুক থেকে ব্রহ্মসের পিন পয়েন্টে সফল উৎক্ষেপণের পর এবার বঙ্গোপসাগরের উপকণ্ঠে ওড়িশায় উপকূলে বুক থেকে উৎক্ষেপণ হল স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। প্রবল শক্তিধর এই মিসাইলের হাত ধরে ভারতের নৌসেনা আরও একধাপ এগিয়ে গেল অস্ত্রাগারের শক্তিতে।

ডিআরডিওর সাফল্য ও স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল
ভারত সোমবার সফলভাবে উৎক্ষেপণ করল স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের। এর আগে সদ্য ডিআরডিওর তরফে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে নৌসেনার ব্রাহ্মস মিসাইলের। যে মিসাইল নিঃশব্দে গিয়ে শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যে পিন পয়েন্ট হামলা করে দিতে পারে।

ব্রহ্মসের সফল উৎক্ষেপণ
আরব সাগরের বুক থেকে আইএনএস চেন্নাইয় যুদ্ধজাহাজ থেকে সফল উৎক্ষেপণ হয় ব্রহ্মস মিসাইলের। আর এর সঙ্গে সঙ্গেই ভারত ফের একবার জোরদার বার্তা দিয়েছে চিনকে। লাদাখ সংঘাতের আবহে ভারত প্রায় ৪০ দিনে ১০ টি পর পর মিসাইল উৎক্ষেপণ করেছে ডিআরডিও। যা প্রতিষ্ঠানের ক্ষমতাকে বীর দর্পে সামনে আনে।

লাদাখ আবহে চিনের দর্প চূর্ণ ব্রহ্মসের হাত ধরে!
ব্রহ্মসকে আপাতত প্রাইমস্ট্রাইক অস্ত্র হিসাবে দেখতে শুরু করেছে ভারতীয় সেনা। দক্ষিণ চিন সাগর নিয়ে যেখানে ক্রমেই তেতে উঠছে চিনের বিরুদ্ধে যুদ্ধের ময়দান ,সেখানে জলপথে দাপট ধরে রাখার ক্ষেত্রে ব্রহ্মস একটি বড় দিক। সব মিলিয়ে শত্রু নিধনে ব্রহ্মস কতবড় শক্তি তা এদিন প্রমাণ করল মিসাইলে পিন পয়েন্ট লক্ষ্যভেদ।

রুদ্রমের ক্ষমতা
অক্টোবরের ৯ -এ যে রুদ্রম মিসাইলের টেস্ট ফায়ার করে ভারত। প্রসঙ্গত এই মিসাইলও বহু ক্ষমতার অধিকারী। ডিআরডিও প্রধান জানান, 'এটি একটি অ্যান্টি রেডিয়েশন মিসাইল। যা বিমান থেকে নিক্ষেপ করতে হবে।' তিনি জানান, এই মিসাইল নির্গত হতেই বিকিরণের ফলে উদ্গত উপাদান চিনে ফেলতে পারবে। তারপর ওই বিকিরিত উপাদানকে এটি আটকে দিয়ে তাতে সংহার করবে।

লাদাখ আবহে শক্তি বাড়াচ্ছে ভারত
রুদ্রম ১, ব্রাহ্মস, শৌর্যের মতো একের পর এক মিসাইলের সফল উৎক্ষেপণ করে দেখিয়েছে ডিআরডিও। এর আগে, মাত্র ৪০ দিনে পর পর ১০ টি তাবড় মিসাইলের পর পর সফল উৎক্ষেপণের পর এমনই বার্তা লাদাখ সংঘাতের প্রেক্ষাপটে দিয়েছে ডিআরডিও। প্রতিষ্ঠানের দাবি, গত ৫-৬ বছর ধরে ভারতে যেভাবে মিসাইল নিয়ে দক্ষতার সঙ্গে কর্মকাণ্ড চলছে, তাতে মিসাইল নির্মাণে ভারত এক নতুন যুগ দেখতে চলেছে বলে আশা সতীশ রেড্ডির।












Click it and Unblock the Notifications