লাদাখ সংঘাতের আবহে ফোকাসে রাফালে থেকে চিনুকের দাপুটে উড়ান ! বায়ুসেনা দিবসে বড় হুঙ্কার প্রধানের

আকাশ জুড়ে দর্পের ফ্লাইপাস্ট করছে চিনুক হেলিকপ্টার। এছাড়াও ফোকাসে রয়েছে পোস্টার বয় রাফালের দর্পের উড়ান। ৮৮ তম বায়ুসেনা দিবসে এদিন হিন্দোন এয়ারফোর্স স্টেশনে বায়ুসেনার একের পর এক দাপুটে যান অংশ নিয়েছে। অনুষ্ঠানের মঞ্চ থেকেই কার্যত নাম না করে বেজিংকে টার্গেটে রেখে বার্তা দেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া।

বায়ুসেনা প্রধানের সাফ বার্তা

বায়ুসেনা প্রধানের সাফ বার্তা

এদিন ভারতীয় বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া জানান, ' .. আমরা এমন এক যুগে প্রবেশ করছি, যেখানে আমরা তুলে ধরব আকাশসীমায় আমাদের কতটা ক্ষমতা বিস্তার হয়েছে। ..'এরপরই তিনি দেশকে আস্বাস্ত করে বার্তা দেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় বায়ুসেনা কতটা ব্রতী তা নিয়ে।

 জোরদার হুঙ্কার বায়ুসেনা প্রধানের

জোরদার হুঙ্কার বায়ুসেনা প্রধানের

বায়ুসেনা প্রধান আরকে এস ভাদুরিয়া এদিন বলেন, ' আমি দেশকে আশ্বস্ত করতে চাই যে বায়ুসেনা আরও উন্নত হবে, আর তারা সবসময় প্রস্তুত দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে। সমস্ত পরিস্থিতিতেই তা রক্ষা করা হবে।'

 চিনুকের দাপট

চিনুকের দাপট

৮৮ তম বায়ুসেনা দিবসে এদিন হিন্দোন বায়ুসেনা বিমানঘাঁটির আকাশে দাপটের সঙ্গে উড়তে দেখা গেল চিনুক হেলিকপ্টারকে। লাদাখের বুকে এই হেলিকপ্টার ইতিমধ্যেই দাপট দেখিয়েছে। আর তার ক্ষমতা ও শক্তিপ্রদর্শন ফের একবার হল হিন্দোনে।

 পোস্টার বয়ের চমক!

পোস্টার বয়ের চমক!

বায়ুসেনা দিবসে এদিন সবচেয়ে বেশি নজর কেড়েছে পোস্টার বয় রাফালে। এছাড়াও অ্যাপাচে ও এমআই ৩৫ হেলিকপ্টারের দাপুটে উড়ান মুগ্ধ করেছে দর্শকদের। এদিনের ফ্লাইপাস্টে রাফালে অল্প জায়গার মধ্যে যেভাবে নিজের ক্ষমতার কেরামতি দেখিয়েছে , তা ফের একবার এই বিমানে ভারতের ভরসাকে প্রমাণ করে।

 অভিনন্দনের জোয়ার

অভিনন্দনের জোয়ার

বায়ুসেনা দিবসে ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। অভিনন্দন জানান ক্রিকেট তারকা সচিন তেণ্ডুলকার। মার্কিন রাষ্ট্রদূত জেন কেনস্টারও এদিন ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+