লাদাখে চিনা আগ্রাসনের আবহে ৬ টি পিনাক মিসাইল নিয়ে বড় পদক্ষেপ ভারতের! সেনাস্তরীয় বৈঠকের আগে তুঙ্গে

লাদাখে তাপমাত্রার পারদ কম হলেও, সেভাবে কমেনি সংঘাত পরিস্থিতির পারদ। এদিকে এমন এক পরিস্থিতিতে শেষমেশ চিন রাজি হয়েছে অষ্টম সেনাস্তরীয় বৈঠক নিয়ে। এর আগে এদিকে ওড়িশা থেকে সামরিক শক্তিতে শান দিল ভারত।

 চাঁদিপুরে ভারতের সাফল্যের খতিয়ান

চাঁদিপুরে ভারতের সাফল্যের খতিয়ান

ভারত এই মুহূর্তে আরও এক সামরিক সাফল্যের দর্প সঙ্গে রাখছে। ওড়িশার চাঁদিপুরের বুক থেকে এদিন পর পর ৬ টি পিনাক মিসাইল নিক্ষেপ করা হয়। এটি ছিল পরীক্ষামূলক উৎক্ষেপণ। আর তার হাত ধরে এদিন সাফল্য পেয়েছে ডিআরডিও।

 নির্মাণ হচ্ছে বহু সংখ্যক পিনাক

নির্মাণ হচ্ছে বহু সংখ্যক পিনাক

পিনাক এমকে ওয়ান সরিয়ে বেশি শক্তিধর পিনাক মিসাইল এদিন নিক্ষেপ করা হয় ডিআরডিওর তত্ত্বাবধানে। এই মিশনের লক্ষ্য যা ছিল, তার থেকে বেশি পেয়েছে ডিআরডিও। এই নিয়ে লাদাখ আবহে পর পর সাফল্য পেয়ে যাচ্ছে এই সামরিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। এদিকে, ডিআরডিও জানিয়েছে, এখন পিনাকের নির্মাণ কাজ প্রচুর পরিমাণে শুরু হয়েছে।

 পিনাকের বিশেষত্ব

পিনাকের বিশেষত্ব

উল্লেখ্য, এই পিনাক মিসাইল একটি ফ্রি ফ্লাইট রকেট। যা সর্বোচ্চ ৩৮ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুকে হানা দিতে পারে। তাকে গুঁড়িয়ে দিতে পারে। এতে বিভিন্ন রকমের ওয়ারহেড রয়েছে। রয়েছে মাল্টি টিউব লঞ্চার।

 কত সময়ের ব্যবধানে পর পর নিক্ষেপ?

কত সময়ের ব্যবধানে পর পর নিক্ষেপ?

মূলত, ৪৮ সেকেন্ড সময়ের ব্যাবধানে পর পর পিনাক মিসাইল নিক্ষেপ হয়। দুটি ভিন্ন পডে এই রকেটগুলি থাকে। লাদাখে সংঘাতের আবহে এমন হালকা ধরনের নিক্ষেপধর্মী অস্ত্র বহুদিন ধরে খুঁজছিল সেনা। আর সেটাই সেনার হাতে তুলে দিয়েছে ডিআরডিও। এমন অত্যাধুনিক অস্ত্রের নক্সা তুলে ধরেছে ডিআরডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+