চিন সংহারে রুদ্রম থেকে ব্রহ্মস মিসাইলের সফল টেস্ট ফায়ারিংয়ের পর DRDO এর হুঙ্কার! কী জানালেন প্রধান
চিন সংহারে রুদ্রম থেকে ব্রাহ্মোস মিসাইলের সফল টেস্ট ফায়ারিংয়ের পর DRDO এর হুঙ্কার! কী জানালেন প্রধান
একদিকে কোভিড পরিস্থিতি, অন্যদিকে, দেশের ভুখণ্ডের দিকে শক্রু শিবিরের নজর। লাদাখ সংঘাতের আবহে এমন এক কঠিন পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির কেন্দ্র ডিআরডিওর বিজ্ঞানীরা একাগ্রতার সঙ্গে একের পর এক সাফল্যের মাইলস্টোন অর্জন করেছেন। ব্রাহ্মস, শৌর্য, রুদ্রমের সফল উৎক্ষেপণের পর এর ক্ষমতার পাশাপাশি ডিআরডিওর ক্ষমতা নিয়ে মুখ খুললেন প্রতিষ্ঠানের প্রধান জি সতীশ রেড্ডি।

সেনা যা চাইবে সেই মিসাইলই তৈরি হবে!
এদিন ডিআরডিওর প্রধান সতীশ রেড্ডি জানিয়ে দিয়েছেন, সেনা যেভাবে , যে প্রযুক্তির ওপর নির্ভর করে অস্ত্র চাইবে, সেই প্রযুক্তিতেই মিসাইল তৈরি করতে প্রস্তুতি ভারতের প্রতিরক্ষা গবেষণাগার ডিআরডিও। মাত্র ৪০ দিনে পর পর ১০ টি তাবড় মিসাইলের পর পর সফল উৎক্ষেপণের পর এমনই বার্তা লাদাখ সংঘাতের প্রেক্ষাপটে দিয়েছে ডিআরডিও।

রুদ্রমের দাপট
ডিআরডিও প্রধান জানিয়েছেন, অক্টোবরের ৯ তারিখে যে রুদ্রম মিসাইলটি ভারত টেস্ট ফায়ার করে, তা বহু ক্ষমতার অধিকারী। ডিআরডিও প্রধান জানান, 'এটি একটি অ্যান্টি রেডিয়েশন মিসাইল। যা বিমান থেকে নিক্ষেপ করতে হবে।' তিনি জানান, এই মিসাইল নির্গত হতেই বিকিরণের ফলে উদ্গত উপাদান চিনে ফেলতে পারবে। তারপর ওই বিকিরিত উপাদানকে এটি আটকে দিয়ে তাতে সংহার করবে।

মিসাইল নির্মাণে নয়া যুগ, বায়ুসেনার হাত শক্ত হচ্ছে
সতীশ রেড্ডির আশা রুদ্রমকে নিয়ে আরও কয়েকটি পরীক্ষার পর নির্দিষ্টভাবে বলা যাবে যে, এই মিসাইল বায়ুসেনার হাত শক্ত করতে পারবে কিভাবে। ডিআরডিও প্রধান জানান, গত ৫-৬ বছর ধরে ভারতে যেভাবে মিসাইল নিয়ে দক্ষতার সঙ্গে কর্মকাণ্ড চলছে, তাতে মিসাইল নির্মাণে ভারত এক নতুন যুগ দেখতে চলেছে বলে আশা সতীশ রেড্ডির।

হাইপারসোনিক প্রযুক্তি নিয়ে ডিআরডিওর বার্তা
একটি সম্পূর্ণ মিসাইল সিস্টেম তৈরির ক্ষেত্রে আরও ৪ থেকে ৫ বছর লেগে যেতে পারে বলে দাবি ডিআরডিওর প্রধানের। তবে এটি একমাত্র হাইপারসোনিক টেকনোলজি ডেমোন্স্ট্রেশন ভেহিক্যাল এর ক্ষেত্রে প্রযোজ্য বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই যুদ্ধাস্তর গত ৭ অক্টোবর টেস্ট ফায়ার করা হয়েছে। তবে এই প্রযুক্তির হাত ধরে ডিআরডিও আরও বেশি স্বনির্ভর হয়েছে বলে দাবি করা হয়।

ব়্যাডার থেকে ইলেক্ট্রনিক যুদ্ধাস্ত্রে আত্মনির্ভরতার বার্তা
আত্মনির্ভর ভারতের সমর্থনে আওয়াজ তুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেই ডাকে সাড়া দিয়ে, প্রতিরক্ষামন্ত্রক সেনার প্রয়োজনীয় অস্ত্রও দেশের মাটিতে তৈরির ডাক দিয়েছে। আর এর হাত ধরেই ডিআরডিও একের পর এক ব়্যাডার, ইলেক্ট্রনিক যুদ্ধাস্ত্র, টর্পেডো, বন্দুক, মিসাইল তৈরিতে স্বনির্ভর হয়ে উঠছে ধীরে ধীরে। এমনই বার্তা দিয়েছেন ডিআরডিও প্রধান।












Click it and Unblock the Notifications