লাদাখে প্যানগংয়ের জলের নিচে কিসের খোঁজে চিনা নজরদারি! স্যাটেলাইট চিত্রে কোন ইঙ্গিত স্পষ্ট হচ্ছে

লাদাখে শান্ত প্যানগংয়ের জলের ওপরের স্তরে আগ্রাসনের শুরুর দিন থেকে বিশেষ টহলদারিতে ব্যস্ত চিনের সেনা। প্যানগং জুড়ে লালফৌজ দুটি রণতরী টাইপ ৩০৫ ও ৯২৮ডি নিয়ে নজরদারি চালাচ্ছে। তবে জলের গভীরতা মাপা সাম্প্রতিককালে শুরু করেছে লালফৌজ। একনজরে দেখে নেওয়া যাক, জলের তলার কোন রণনীতিতে শান দিয়ে যাচ্ছে বেজিং।

 প্যানগংয়ের গভীরতা মাপা ও স্যাটেলাইট ছবি

প্যানগংয়ের গভীরতা মাপা ও স্যাটেলাইট ছবি

স্যাটেলাইটের সাম্প্রতিক ছবিতে ধরা পড়েছে, প্যানগংয়ের গভীরতা মাপতে তিনের বিশেষ এয়ারক্রাফ্টে 'ম্যাগনেটিক অ্যানমেলি ডিটেক্টর বুম' রাখা হচ্ছে । যার দ্বারা এই বিশেষ বিমানগুলি প্যানগংয়ের গভীরতা মাপতে পারছে। চিনের এই এয়ারক্রাফ্ট ওয়াই ৮ জিএক্স সিক্স, শানশি ওয়াই -৮, গাওশিন -৬ এর মতো বিমান চিনের বিশেষ অ্যান্টি সাবমেরিন যুদ্ধে কার্যকরী ভূমিকা নিয়েছে।

 কেন প্যানগংয়ের জলের নিচে খোঁজ শুরু চিনের?

কেন প্যানগংয়ের জলের নিচে খোঁজ শুরু চিনের?

প্রসঙ্গত, প্রাকৃতিক সম্পদের দিকে লোভ চিনের বহুকালের। আর সেই কারণেই দক্ষিণ চিন সাগর এলাকায় চিন ক্রমাগত সম্পদের লোভে আগ্রাসন বাড়িয়েছে। এবার বিশেষ বিমান নিয়ে প্যানগংয়ের জলের নিচে দুটি কারণে খোঁজ চালাচ্ছে চিন। প্রথমত, প্যানগংয়ের জলের নিচে ভারতীয় সেনা কোনও সমরশক্তি বাড়াচ্ছে কিনা, সেদিকে চোখ রাখছে বেজিং। অন্যদিকে বেজিংয়েএর এই বিশেষ বিমানে জলের তলায় প্রতিপক্ষের সাবমেরিন খোঁজার পাশাপাশি চিন খোঁজ চালাচ্ছে প্রাকৃতিক সম্পদের। জলের তলার মাটি সম্পর্কে ওই বিমানের প্রযুক্তি বহু তথ্য় দিতে শুরু করেছে চিনকে ।

ভারতের ওপর নজরদারিতে চিন কী কী করছে?

ভারতের ওপর নজরদারিতে চিন কী কী করছে?

ইন্দো তিব্বত সীমান্তে গত কয়েকদিন ধরে চিন আকাশপথে টহলদারি বাড়িয়ে দিয়েছে। চিনের ওপ্রান্তে লাসা, শিগেটস, হোতান, অকেসু, উদুন, ইশাকতাল থেকে বারবার আকাশপথে বিমান উড়ে ভারতের একাধিক জায়গায় নজরদারি চালিয়ে যাচ্ছে।

 লাদাখের আকাশে ইউএভি!

লাদাখের আকাশে ইউএভি!

লাদাখের আকাশপথে চিন সাম্প্রতিককালে দুটি ইউএভি উড়িয়েছে। তারা বারবার জানতে চাইছে, প্যানগংয়ের জলের তলায় ভারতীয় সেনা কোনও দুরূহ যুদ্ধনীতির প্রস্তুতি নিচ্ছে কিনা। কারণ, শীতকালীন যুদ্ধে চিন সেভাবে পটু নয়। তবে ভারতের এই অভিজ্ঞতা খুবই পোক্ত। ফলে নজরদারি করে, জলের নিচের যুদ্ধনীতিতে এবার শান দিচ্ছে চিন। মূলত, ভূভাগের যুদ্ধে লাদাখে পর পর ১৫ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যকফুটে চলে গিয়েছে চিন। এরপর জলের নিচের যুদ্ধনীতির খোঁজে বেজিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+