ইরান আমেরিকা উত্তেজনার মাঝে মোদীর আহ্বান, যুদ্ধ নয়, কূটনীতিতেই শান্তির পথ

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে সামরিক সংঘাতের মাধ্যমে কোনও সমস্যার সমাধান সম্ভব নয় বলে স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি বলেন, বিশ্বের যেখানেই সংঘাত হোক না কেন সংলাপ ও কূটনীতির পথই শান্তি ফিরিয়ে আনতে পারে।

ভারত সফরে আসা ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আইনভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা, সংলাপ ও কূটনীতির ওপরই বিশ্বাস করে ভারত ও ফিনল্যান্ড। তাই সামরিক সংঘাত নয়, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খোঁজা উচিত বলে দুই দেশ একমত।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন হোক কিংবা পশ্চিম এশিয়া বিশ্বের যে কোনও অঞ্চলের সংঘাত দ্রুত শেষ হওয়া দরকার। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনও উদ্যোগকে ভারত সমর্থন জানাবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে ভারত ফিনল্যান্ড সম্পর্ক আরও গভীর করার বিষয়েও আলোচনা হয়। দুই দেশ ডিজিটাল প্রযুক্তি ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে সম্মত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ৬ জি টেলিযোগাযোগ, পরিচ্ছন্ন শক্তি ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো উচ্চ প্রযুক্তির ক্ষেত্রগুলিতে এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে নতুন গতি দেবে বলে মত প্রধানমন্ত্রী মোদীর।

তিনি আরও বলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে ভারত ফিনল্যান্ড বাণিজ্য সম্পর্ক আরও মজবুত হবে। এতে বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় ও বাণিজ্যিক সহযোগিতা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি স্টাব চার দিনের সফরে বুধবার ভারতে পৌঁছেছেন। বাণিজ্য, বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি সহযোগিতার মতো নানা ক্ষেত্রেই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই তাঁর এই সফরের মূল লক্ষ্য।

এদিকে একই সময়ে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে। বৃহস্পতিবার ভোরে ইরান নতুন করে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানে বড়সড় সামরিক অভিযান শুরু করেছে। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনী ইরানের যুদ্ধজাহাজ 'আইআরআইএস ডেনা' ডুবিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় অন্তত ৮৭ জন ইরানি নাবিক নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই ঘটনাকে 'সমুদ্রের উপর নৃশংসতা' বলে তীব্র নিন্দা করেছেন।

এছাড়া ইরানের শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলি কড়া ভাষায় আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইরান এক বড় পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ও এই পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

পশ্চিম এশিয়ায় সংঘাতের আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই সামরিক পথ নয়, শান্তি ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+