অরুণাচল প্রদেশ সীমান্তে ফরোয়ার্ড পজিশনে জমি শক্ত করছে ভারত! একনজরে পরিস্থিতি

মিডিয়া রিপোর্ট অনুযায়ী কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের বুকে দেখা গিয়েছিল কয়েকজন চিনা সেনাকে। লালফৌজের তরফে সেখানে জমায়েত হয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের খবর আসে। এরপর ভারত তার যোগ্য জবাব দিয়েছে বলে জানা গিয়েছে। শোনা গিয়েছে, লালফৌজের কয়েকজন জওয়ানকে আটকেও রাখা হয়েছিল ভারতের তরফে। এই পরিস্থিতিতে অরুণাচল প্রদেশের বুকে কী ঘটছে দেখে নেওয়া যাক।

 অরুণাচল প্রদেশের গ্রাউন্ড জিরো কী বলছে?

অরুণাচল প্রদেশের গ্রাউন্ড জিরো কী বলছে?

জানা গিয়েছে ,অরুণাচল প্রদেশের চিন সীমান্ত লাগোয়া এলাকায় অ্যান্টি এয়ারক্রাফ্ট গানস মোতায়েন করা হয়েছে। অরুণাচলের পাহাড়ি এলাকায়, বাড়তি এম ৭৭৭ হাউৎজার আর সুইডিশ বোফোর্স মোতায়েন করা হয়েছে। ফলে বলা যেতে পারে রণ কৌশল অনুযায়ী বেশ কিছু স্ট্র্যাটেজিক ও ফরোয়ার্ড পজিশনে যাবতীয় সমরাস্ত্র রাখা হয়েছে। ভারতে কার্যত যাবতীয় অগ্নেয়াস্ত্রকে ফরোায়ার্ড পজিশনে রেখে দেশ কার্যত বার্তা স্পষ্ট করে দিয়েছে।

 ২ মাস আগে থেকে প্রস্তুতি

২ মাস আগে থেকে প্রস্তুতি

বলা হচ্ছে, ২ মাস আগে থেকেই ভারতের চরফে এল ৭০ গান গুলি অরুণাচল সীমান্তে মোতায়েন করা হয়েছে। সেখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে, ভারত কতটা প্রস্তুত রয়এছে যাবতীয় পরিস্থিতির দিকে। জানা গিয়েছে , ভারতীয় সেনা যেভাবে সদাসতর্ক থাকে, সেভাবেই অরুণাচল প্রদেশের তারপাশে কড়া বেষ্টনী রেখেছে।

 কোন কৌশলে সেনা!

কোন কৌশলে সেনা!

সীমান্তে স্থানীয় স্তরে সেনা আলাদা করে মহড়া ও প্রশিক্ষণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। শারীরিক কসরৎ যেমন চলছে, তেমনই চলছে আরপও বিভিন্ন ধরনের কৌশলগত রণনীতির কাজ। আকাশ পথে যেমন প্রতিরক্ষা বাড়িয়ে তোলা হয়েছে অরুণাচল সীমান্তে, তেমনই অস্ত্রাগারেও বাড়ানো হচ্ছে শক্তি। ফলে অরুণাচলে কার্যত জমি শক্ত করে রাখা হয়েছে ভারতীয় সেনার তরফে।

 এল ৭০ রাখা হয়েছে কোথায়?

এল ৭০ রাখা হয়েছে কোথায়?

সেনার অন্যতম তাবড় অস্ত্র এল সেভেন্টি। আর তা মোতায়েন করা হয়েছে অরুণাচলের স্ট্র্যাটেজিক এলাকাগুলিতে। এ সেভেন্টি ভারতে আসার ফলে সেনার শক্তি বেড়েছে , অস্ত্রাগারে এসেছে বাড়তি আত্মবিশ্বাসের স্রোত। এই অস্ত্রের শক্তিবলে বহু ড্রোনকে নিমেষে উড়িয়ে দেওয়া সম্ভব বলে জানা যায়। এছাড়াও ইলেকট্রো অপটিক সেন্সার ও থার্মাল ইমেজিং পাওয়ার ভারতের পরিস্থিতিকে পোস্ক করেছে। এই বিশেষ ভেলোসিটি ব়্যাডার দিয়ে এই বন্দুক তাক করে শত্রুকে নিধন করতে পারে এই সমারাস্ত্র। উল্লেখ্য, কয়েকদিন আগে অরুাচল সীমান্তে যেমন অবৈধভাবে চিনা সেনার অনুপ্রবেশের কথা জানা যায় তেমনই আবার উত্তরাখণ্ডের বারাহোতিতে চেনা সেনা ঘোড়া নিয়ে প্রবেশ করেছে বলে জানা গিয়ছিল মিডিয়া রিপোর্টে। তবে তা নিয়ে ভারতের সেনার তরফে সেভাবে কিছু জানানো হয়নি। এদিকে, গোটা ঘটনার পর থেকে চিন সীমন্ত বাগোয়া এলাকায় ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে ভারতের সেনার তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+