জিডিপি বৃদ্ধির হার মাত্র ৪.৫ শতাংশ, এরই মাঝে ফের ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দাবি অমিত শাহের

গত ছয় বছরের নিরিখে সবথেকে তলানিতে নেমে গিয়েছে দেশের আর্থিক বৃদ্ধির হার।

গত ছয় বছরের নিরিখে সবথেকে তলানিতে নেমে গিয়েছে দেশের আর্থিক বৃদ্ধির হার। শুক্রবার সরকারের প্রকাশিত চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের রিপোর্টের তথ্য বলছে দেশের জিডিপি বৃদ্ধির হার বর্তমানে মাত্র ৪.৫ শতাংশ। আগামী দিনে এই হার আরও কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তবে এরই মাঝে ফের ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার পরিমাণের অর্থনীতি হওয়ার দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

'২০২৪ সালের মধ্যে ভারত এই লক্ষ্য পূরণ করবে'

'২০২৪ সালের মধ্যে ভারত এই লক্ষ্য পূরণ করবে'

শনিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ভারতীয় অর্থনীতিকে বিষক্রিয়া মুক্ত করতে মোদী সরকারের প্রথম ৫ বছর চলে গিয়েছে। ফলে আগামী ৫ বছর একের পর এক সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে ভারতীয় অর্থনীতিকে বিশ্বের অন্যতম শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত করার সময়। ২০২৪ সালের মধ্যে ভারত এই লক্ষ্য পূরণ করে বিশ্বের সেরা পাঁচটি অর্থনৈতিক শক্তিশালী দেশের মধ্যে একটি হয়ে উঠবে।"

 'এই পতন ক্ষণস্থায়ী'

'এই পতন ক্ষণস্থায়ী'

অমিত শাহ আরও বলেন, "বিশ্বের সেরা অর্থনীতি হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারত এক সম্ভামনাময়, বিশাল বাজার। এই কারণে বিশ্বের তাবড় তাবড় শিল্প সংস্থা এখন ভারতে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে। এর ফলে বর্তমানে প্রত্যক্ষ বিদেশি লগ্নির পরিমাণ রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে।" তিনি দাবি করেন, বর্তমানে ভারতের প্রবৃদ্ধির হার কমায় কোনও আশঙ্কার কারণ নেই। এই পতন ক্ষণস্থায়ী। সারা বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতি ভালো জায়গায় রয়েছে বলে দাবি করেন তিনি।

'পাঁচ বছরে আমরা ৭ নম্বরে উঠে এসেছি'

'পাঁচ বছরে আমরা ৭ নম্বরে উঠে এসেছি'

এদিন সর্বভারতীয় এক সংবাদপত্রের আয়োজিত এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, "২০১৪ সালে অৰ্থনীতির মাপদণ্ডে বিশ্বে ভারতের স্থান ছিল ১১ নম্বরে। তখন আমরা ২ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির দেশ ছিলাম। পাঁচ বছর পরে এখন আমরা ১১ নম্বর থেকে ৭ নম্বরে উঠে এসেছি। এখন আমাদের দেশের অর্থনীতির আয়তন ২.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালের মধ্যে আমরা ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব। এই বিষয়ে আমার কোনও সংশয় নেই।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+