প্রাক্তন শরিক আকালি প্রধান প্রকাশ সিংকে ফোন মোদীর!কৃষি আন্দোলনের ধুন্ধুমার পরিস্থিতির মাঝে কোন জল্পনা
প্রাক্তন শরিক আকালি প্রধান প্রকাশ সিংকে ফোন মোদীর!কৃষি আন্দোলনের ধুন্ধুমার পরিস্থিতির মাঝে কোন জল্পনা
ভারত বনধের দিন দেশের বিভিন্ন প্রান্তে যখন কৃষকরা প্রবল ক্ষোভ বুকে নিয়ে বনধের রাস্তায় নেমেছেন, তখন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ফোন গেল সুদূর পাঞ্জাবে । বিজেপির হাত ছেড়ে সদ্য বেরিয়ে যাওয়া শিরোমনি আকালি দলের নেতা প্রকাশ সিং বাদলকে মোদী এদিন ফোন করেন।

কৃষি আন্দোলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
পাঞ্জাবে বিজেপির শরিক দল শিরোমনি আকালি দল বহুদিন ধরেই এনডিএর হাত শক্ত করেছে। তবে কৃষি বিল প্রত্যাহারের দাবি সামনে রেখে এনডিএর অন্দরমহলের ফাটলকে স্পষ্ট কের সেই দলই ছেড়েছে দ্বিতীয় মোদী সরকারের হাত। ঘটনার পর থেকে পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে তালে তাল মিলিয়ে কার্যত কৃষক আন্দোলেনের ময়দান সরগরম করছে শিরোমনি আকালি দল। এমন এক পরিস্থিতিতে এদিন মোদীর ফোন আকালি নেতা প্রকাশ সিংকে।

বাদল পরিবারে মোদীর ফোন কেন?
মূলত, এদিন প্রকাশ সিং বাদলের জন্মদিন। আর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে মোদী এদিন ফোন করেন। ৯৩ বছর বয়সী প্রকাশ সিং বাদল ভারত বনধের আগের রাতেই প্রধানমন্ত্রী চেয়ারে থাকা মোদীকে কড়া ভাষায় একটি চিঠি লেখেন কৃষক আন্দোলন নিয়ে। এরপরদিনই মোদীর এই কূটনীটি রীতিমতো প্রাসঙ্গিক।

পদ্মভূষণ ফের থেকে মোদীকে তোপের পরও ফোন!
এর আগে প্রকাশ সিং বাদল নিজের পদ্মভূষণ ফেরত দিতে চান কৃষক আন্দোলনের প্রতিবাদে। এছাড়াও নিজের চিঠিতে মোদীকে তিনি টার্গেটে রেখে প্রধানমন্ত্রী হিসাবে অটলবিহারী বাজপেয়ীর যুগের কথা উল্লেখ করেন।

এদিকে ময়দানে অমিত শাহ
এদিকে, কৃষকদের অসন্তোষ ঘিরে যখন পরিস্থিতি তুঙ্গে উঠতে শুরু করেছে, তখন ময়দানে নামছেল অমিত শাহ। এদিন কৃষকদের অভাব অভিযোগ শুনতে মন্ত্রিসভার বৈঠকের আগে আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে আমন্ত্রণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications