রাফালে ছায়া প্রতিরক্ষামন্ত্রকে! সরানো হল দুই আধিকারিককে
রাফালের ছায়া কেন্দ্রীয় অর্থমন্ত্রকে। প্রতিরক্ষামন্ত্রকে অর্থবিভাগে কাজ করা দুই আমলাকে সরিয়ে দেওয়া হয়েছে।
রাফালের ছায়া কেন্দ্রীয় অর্থমন্ত্রকে। প্রতিরক্ষামন্ত্রকে অর্থবিভাগে কাজ করা দুই আমলাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারের তরফে নিয়োগ করার পর তাদের সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিরক্ষামন্ত্রকে অর্থনৈতিক পরামর্শদাতার এই পদ পূরণ করা হয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস থেকে। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রের পদক্ষেপে আঘাত পেয়েছেন ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিসের আধিকারিকরা।

প্রতিরক্ষা মন্ত্রকে অর্থনৈতিক পরামর্শদাতার পদে মধুলিকা সুকুলকে নিয়োগ করা হয়েছিল গত অগাস্টে। তাঁকে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের সচিবের
পদে বদলি করা হয়েছে। তাঁর স্বামী প্রশান্তকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস-এ। তাঁরা দুজনেই ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিসের সিনিয়র অফিসার। এর আগে তাঁরা বিভিন্ন মন্ত্রকে কাজ করেছেন।
ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের ১৯৮৪ ব্যাচের অফিসার গার্গী কাউল প্রতিরক্ষা মন্ত্রকের অর্থবিভাগ দেখার দায়িত্ব পেয়েছেন।












Click it and Unblock the Notifications