করোনা আতঙ্কের মধ্যেই সোয়াইন ফ্লুয়ের খবর! ক্রমেই ছড়াচ্ছে রোগ
করোনা আতঙ্কের মধ্যেই সোয়াইন ফ্লুয়ের খবর! ক্রমেই ছড়াচ্ছে রোগ
করোনা আতঙ্ক যখন গোটা দেশকে গ্রাস করছে, তখন সোয়াইন ফ্লু ও বার্ড ফ্লু-অর আক্রমণও মাথা চাড়া দিতে শুরু করেছে দেশজুড়ে। ভারতের দক্ষিণ থেকে উত্তর সমস্ত জায়গাতেই করোনা ছাড়াও বার্ড ও সোয়াইন ফ্লুয়ের আক্রমণ দেখা গিয়েছে। নতুন করে এদিন সোয়াইন ফ্লুয়ের দাপট দেখা গিয়েছে গাজিয়াবাদে।

গাজিয়াবাদে করোনার পর সোয়াইন ফ্লু
গাজিয়াবাদে সোয়াইন ফ্লু দেখা দিয়েছে ৩ জনের দেহে। সেখানে ইতিমধ্যেই একজনের দেহে করোনার নমুনা পাওয়া গিয়েছে। আর তারপরই নতুন করে সোয়াইন ফ্লু দেখা দিয়েছে। ফলে দুই তরফের আতঙ্ক আপাতত গ্রাস করেছে গাজিয়াবাদকে।

কেরলে বার্ড ফ্লু
একদিকে উত্তর ভারত জুড়ে যখন সোয়াইন ফ্লুয়ের দাপট দেখা যাচ্ছ, তখন কেরলে দেখা দিয়েছে বার্ড ফ্লুয়ের আতঙ্ক। এর আগে, সেখানে করোনা আতঙ্কের জেরে বার্ড ফ্লু ঘিরে মুরগির দাম কমতে শুরু করে। আর এবার তারপর কেরল জুড়ে বার্ড ফ্লুয়ের দাপট শুরু হয়েছে।

বার্ড ফ্লু কেরলে
এর আগে , কেরলে বার্ড ফ্লুয়ের আতঙ্কের জেরে ১১০০ মুরগিকে আলাদা করা হয়েছে।সেখানে করোনায় নতুন করে ৫ জন আক্রান্ত হওয়ার পরেই আরও আতঙ্ক দানা বাঁধতে থাকে।












Click it and Unblock the Notifications