তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝেই শিশুদের কো মর্বিডিটি কেস নিয়ে কোন বার্তা বিশেষজ্ঞদের
করোনার পরিসংখ্যান গত কয়েকদিনে রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে দেশের। গোটা দেশে টানা কয়েকদিন ধরে ৪০ হাজারের উপর দেখা গিয়েছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনার তৃতীয় স্রোতের বিভিন্ন সম্ভাবনার খবর ঘিরে ফের একবার আশঙ্কা তৈরি হচ্ছে। এমন জায়গা থেকে চিকিৎসক হেমন্ত দেশমুখ জানাচ্ছেন, করোনা রুখতে হলে প্রয়োজন উপযুক্ত বিধি পালনের। আর তার হাত ধরেই করোনার জেরে দেশে তৃতীয় স্রোতকে রোখা যাবে। তবে যেখানে করোনার তৃতীয় স্রোত নিয়ে সাম্প্রতিক নানান সমীক্ষা নয়া উদ্বেগ তৈরি করেছে, সেখানে শিশুদের নিয়ে বড়সড় বার্তা দিচ্ছেন মহারাষ্ট্রের বিশেষজ্ঞরা।

কোন বিষয়টি সবচেয়ে ভয়াবহ?
মুম্বইতে সাম্প্রতিককালে একটি বোর্ডিং স্কুল করোনার জেরে বন্ধ হয়ে যায়। সেখানে ২২ জনে একযোগে পজিটিভ পাওয়া যায়। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে সেপ্টেম্বর থেকেই খুলছে স্কুল। এদিকে, এখনও পর্যন্ত বালক , বালিকা বা শিশুদের করোনা ভ্যাকসিনেশন শুরু হয়নি। সেই জায়গা থেকে অনেকেই রয়েছেন দুশ্চিন্তায়। চিকিৎসক হেমন্ত দেশমুখ বলছেন, স্কুল খুললেও শিক্ষক ও পড়ুয়া দুই দিককেই কোভিডের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। করোনা বিধি না মানলে সামনে সমূহ বিপদ রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

খাবার শেয়ার করার ঘটনা
স্কুল খুললেও কোনও মতে খাবার শেয়ার করার মতো পদক্ষেপ যাতে শিশুরা না নেয়, তার দিকে সতর্ক নজর স্কুল কর্তৃপক্ষকে রাখার বার্তা দিয়েছেন চিকিৎসক। প্রসঙ্গত মহারাষ্ট্র কোভিডের পর পর স্রোতে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে। পর পর কোভিড ঝড়ে কার্যত কাবু মহারাষ্ট্র। সেই জায়গা থেকে তৃতীয় স্রোত ঘিরে গোটা রাজ্যে রয়েছে আশঙ্কা। চিকিৎসকরা বলছেন, স্কুল খোলার সঙ্গে সঙ্গেই শিশুদের ভ্যাকসিনেশন সবচেয়ে জরুরি।

শিশুদের মধ্যে পজিটিভিটি রেট ও করোনা
চিকিৎসক হেমন্ত দেশমুখ মুম্বইয়ের কেইএম হাসপাতালের ডিন। তিনি বলছেন, শিশুদের মধ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫ শতাংশ। দেখা যাচ্ছে, করোনার ফলে দেশের একটা বড় অংশের শিশুরা উপসর্গহীন থাকছে। আর সেই জায়গা থেকেই রীতিমতো উদ্বেগ শুরু হচ্ছে। চিকিৎসক হেমন্ত দেশমুখ বলছেন বহু শিশুই অল্প উপসর্গ নিয়ে করোনা আক্রান্ত হচ্ছে। তবে যাদের কো মর্বিটিডি কেস রয়েছে, তাদের ক্ষেত্রে অভিভাবককে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

করোনার তৃতীয় স্রোত কি আসন্ন?
আইসিএমআর এর একটি সমীক্ষা বলছে, আসন্ন করোনা স্রোত সারা ভারতব্যাপী হবে এমনটা নয়। তা ভারতব্যাপী স্পাইকের দিকেও যাবে না সম্ভবত। তবে কয়েকটি রাজ্য করোনা স্রোতের প্রাথমিক ইঙ্গিত দিতে শুরু করে দিয়েছে। আর তা ঘিরেই রয়েছে আশঙ্কা। এমন এক পরিস্থিতিতে করোনা ভ্যাকসিন উৎসবের আবহে কোনও মতেই জমায়েত করতে বারণ করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিককালে ওনম উৎসবের সমাপ্তির পর কেরলে ব্যাপক আকারে করোনা আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। তার হাত ধরে গোটা দেশে করোনা স্পাইক হু হু করে বেড়ে যায়। এরপর সাবধানতার বার্তা দিয়েছে একাধিক মহল।












Click it and Unblock the Notifications