ডেল্টা উদ্বেগের মধ্যেই ল্যাম্বডার মিউটেশন ভারতের জন্য কেন ভয়ঙ্কর হতে পারে! একনজরে কিছু তথ্য

বিশ্ব জুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ঘিরে প্রবল তোলপাড় শুরু হয়েছে। বিশ্বের বহু দেশকে এই ভ্যারিয়েন্ট আঘাত করেছে। তবে , বিশ্বস্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানান দিয়ে দিয়েছেন ডেল্টার পর ল্যাম্বডা ভ্যারিয়েন্ট নিয়ে বেশ চিন্তিত তারা। ইতিমধ্যেই বিশ্বের ৩১ টি দেশে ছড়িয়েছে ল্যাম্বডা। এই ভাইরাস কেন ভারতের পক্ষে ভয়ঙ্কর হতে পারে, দেখে নেওয়া যাক।

কতটা ভয়ঙ্কর ল্যাম্বডা?

কতটা ভয়ঙ্কর ল্যাম্বডা?

২০২০ সালের অগাস্ট মাসে পেরুতে প্রথমবার এই ল্যাম্বডা ভাইরাস দেখা যায়। এরপর থেকে এটি বিশ্বের ৩১ টি দেশে ছড়িয়েছে। এর ১৯ হাজারের ওপর জিনম পাওয়া গিয়েছে। ইউকেতে এই ভ্যারিয়েন্টের অল্প সংখ্যক নমুনা পাওয়া গেলেও, মার্কিন যুক্তরাষ্ট্ররের ৫০ টি এলাকায় এই ভাইরাস দেখা গিয়েছে। জার্মানি, স্পেন, ইজরায়েল, ইতালির মতো দেশে মিলেছে এই ভাইরাসের সন্ধান। অত্যন্ত দ্রুত হারে ছড়াতে শুরু করে দিয়েছে এই স্ট্রেইন।

অদ্ভূত মিউটেশন দেখা যাচ্ছে!

অদ্ভূত মিউটেশন দেখা যাচ্ছে!

বিজ্ঞানীরা বলছেন, যে ল্যাম্বডা ভাইরাসের মধ্যে অদ্ভূত ধরনের বিরল মিউটেশন দেখা যাচ্ছে। যেখানে ডেল্টা ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে দুটি মিউটেশন দেখা গিয়েছে, সেখানে ল্যাম্বডা ভ্যারিয়েন্টের মিউটেশনে ৭ টি ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে। যা নিঃসন্দেহে ভয়ঙ্কর।

 ভারতের পক্ষে কেন আতঙ্কের?

ভারতের পক্ষে কেন আতঙ্কের?

প্রসঙ্গত, উত্তরাখন্ড থেকে শুরু করে একাধিক পর্যটকনির্ভর এলাকায় যেভাবে কোভিড বিধি ভেঙে মানুষ ঘুরে বেড়াচ্ছেন, তাতে ভারতের বুকে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শেষ করে দিতে পারে বলে দাবি করেছে একাধিক গবেষণা। এরপর ল্যাম্বডা নিয়ে আতঙ্ক রয়েছে। ফলে সকলকে কোভিড বিধি কঠোরভাবে পালন করে চলার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ডেল্টার থেকেও বেশি ছড়িয়ে যায়

ডেল্টার থেকেও বেশি ছড়িয়ে যায়

মলিকুলার বায়োলজি বলছে, ডেল্টা ভ্যারিয়েন্ট ল্যাম্বডার থেকেও বেশি ছড়িয়ে পড়ে। এর সংক্রামক গতি অনেক বেশি ভয়াবহ বলে দাবি করা হয়েছে। পেরুতে ডিসেম্বরে এই ভ্যারিয়েন্টের খবর প্রথম পাওয়া যায়, এরপর মার্চের মধ্যে গোটা পেরুর ৫০ শতাংশ করোনা নমুনায় ল্যাম্বডার চিহ্ন পাওয়া গিয়েছে।

 ভ্যাকসিন কতটা কাজ দেয় ল্যাম্বডা?

ভ্যাকসিন কতটা কাজ দেয় ল্যাম্বডা?

মূলত, ল্যাম্বডায় ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে যে কয়েকটি গবেষণা উঠে এসেছে, তাতে মনে করা হচ্ছে যে ল্যাম্বডা প্রতিরোধে আপাতত সক্ষম ভ্যাকসিনগুলি। তবে সাবধানতা অবলম্বন না করলে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। এদিকে, ল্যাম্বডা নিয়ে আরও গবেষণার অপেক্ষায় বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+