পুলওয়ামা হামলার পর কুম্ভ মেলায় ঘুরতে এলেন পাকিস্তানি সাংসদ
কুম্ভ মেলায় যোগ দিতে এলেন পাকিস্তানি সাংসদ রাজেশ কুমার ভাকওয়ানি।
পুলওয়ামা হামলার পর সারা দেশ ক্ষোভে ফুটছে। কাশ্মীরে হামলার বদলে পাকিস্তানকে সবদিক থেকে বয়কট করতে চাইছে ভারত। তারই মাঝে পূর্ব পরিকল্পনা মতো কুম্ভ মেলায় যোগ দিতে এলেন পাকিস্তানি সাংসদ রাজেশ কুমার ভাকওয়ানি। কাশ্মীরে জঙ্গি হামলার পরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও অবনতি হয়েছে। তার মধ্যেই পাকিস্তানি অতিথিরা এদেশে আসায় অনেকেই অবাক হয়েছেন।
|
এদেশে পাকিস্তানি অতিথিরা
পাকিস্তানের অতিথিদের সঙ্গে নিয়ে এদেশে এসেছেন তিনি। দেখা করেছেন বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

ভাকওয়ানির দাবি
ভাকওয়ানি পাকিস্তানের সরকারি দল ইমরান খানের তেহরিক ই ইনসাফ দল থেকে লড়ে সাংসদ হয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান পুলওয়ামা হামলায় জড়িত নয়। ভারতের সঙ্গে তাঁরা শান্তির সম্পর্ক চান।

ভারতের ডাকে কুম্ভমেলায়
ভারতের সংষ্কৃতি বিষয়ক শাখা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের আমন্ত্রণে ভাকওয়ানি সহ পাকিস্তানি অতিথিরা প্রয়াগরাজে কুম্ভ মেলা দেখতে এসেছেন।












Click it and Unblock the Notifications