ভারতেই ভরসা! আমেরিকায় ফিরতে চাইছেন লকডাউনে আটকে পড়া মার্কিনীরা

করোনা সংক্রমণ ছড়ানোর থেকে আটকানোর লক্ষ্যে দেশজুড়ে চলছে লকডাউন। এমনই লকডাউন চলছে বিশ্বের প্রায় সব দেশেই। এই পরিস্থিতি ভারতে থাকা বিদেশিদের সাহায্যার্থে এগিয়ে এসেছে কেন্দ্র। ভারতে আটকে পড়া বিদেশিদের জন্য কেন্দ্রীয় সরকার চালু করল হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ ও মেল। যেখানে বার্তা পাঠিয়ে বিদেশিরা তাদের দেশে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাতে পারেন বিদেশিরা।

২৪ হাজার মার্কিনী রয়েছেন ভারতে

২৪ হাজার মার্কিনী রয়েছেন ভারতে

সেই হেল্পলাইনের মাধ্যামেই দেশে ফিরে যেতে উদ্যত হয়েছেন ৪৪৪ জন অস্ট্রেলীয়। তবে নিজেদের দেশে ফিরে না গিয়ে ভারতেই থাকার সিদ্ধান্ত ভারতে থাকা মার্কিনীরা। জানা গিয়েছে দেশে এখনও প্রায় ২৪ হাজার মার্কিনী রয়েছে। এদের মধ্যে থেকে আগের দিন ৮০০ জনকে খুঁজে বের করে মার্কিন দূতাবাস থেকে ফোন করা হয়। তারা দেশে ফিরতে চান কি না, তা জানতে চাওয়া হলে সেই ৮০০ জনের মধ্যে মাত্র ১০ জন হ্যাঁ বলেন।

আমেরিকায় মৃতুমিছিল

আমেরিকায় মৃতুমিছিল

ইতমধ্যেই ইতালিকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা। বিশ্বের মধ্যে সব থেকে বেশি করোনা আক্রান্তের মৃত্যু দেখেছে আমেরিকা। এখনও পর্যন্ত সেদেশে ২২ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছে। আক্রান্ত হয়েছে ৫ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ।

ভারতেও বাড়ছে করোনায় মৃত্যু

ভারতেও বাড়ছে করোনায় মৃত্যু

এদিকে ভারতেও ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৩০০ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ৯১০০ ছাড়িয়ে গিয়েছে। যা পরিস্থিতি তাতে ভারতও স্টেজ-৩-তে চলে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

সব থেকে বেশি আক্রান্ত রয়েছেন মহারাষ্ট্রে

সব থেকে বেশি আক্রান্ত রয়েছেন মহারাষ্ট্রে

দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০০০-এর বেশি জন। মারা গিয়েছেন ১৫০ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+