মোদী কি ফের বলবেন কুর্সিতে! আমেরিকার জনপ্রিয় ম্যাগাজিনে ভারতের ভোট-ভাগ্য

দেশের অলিতে-গলিতে কান পাতলে একটাই প্রশ্ন, এবার কে আসছেন ক্ষমতায়। মোদীই কি ক্ষমতায় ফিরছেন? নাকি এবার ক্ষমতায় আসছে সেই কংগ্রেসই! ত্রিশঙ্কু ফল আবার তৃতীয় ফ্রন্টকে লাইফলাইন দেবে না তো!

দেশের অলিতে-গলিতে কান পাতলে একটাই প্রশ্ন, এবার কে আসছেন ক্ষমতায়। মোদীই কি ক্ষমতায় ফিরছেন? নাকি এবার ক্ষমতায় আসছে সেই কংগ্রেসই! ত্রিশঙ্কু ফল আবার তৃতীয় ফ্রন্টকে লাইফলাইন দেবে না তো! এসবেরই মধ্যে আমেরিকার জনপ্রিয় ম্যাগাজি 'টাইম' মোদীকে নিয়ে প্রশ্ন তুলে দিল। 'টাইমে'র কভার স্টোরিতে মোদীর ক্ষমতায় ফেরা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

মোদীকে কটাক্ষ করে প্রতিবেদন

মোদীকে কটাক্ষ করে প্রতিবেদন

২০১৪ সালের পর থেকে ২০১৯-এর এতদিন পর্যন্ত আমেরিকার কোনও ম্যাগাজিনে মোদী-বিরোধী লেখা সে অর্থে স্থান পায়নি। একটা সময়ে মোদীকে নিয়ে আমেরিকার নাকউঁচু মনোভাব থাকলেও, তা কেটে দিয়ে তৈরি হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর আমেরিকা হয়ে ওঠে বন্ধু। কিন্তু ২০১৯-এ ভোটের মরশুমে মোদীকে কাঠগড়ায় তুলে প্রতিবেদন প্রকাশ হল টাইমে।
এর আগে, নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল ২০১২ সালে। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী।

মোদীর ক্ষমতায় ফেরা নিয়ে প্রশ্ন

মোদীর ক্ষমতায় ফেরা নিয়ে প্রশ্ন

২০১২ সালে প্রতিবেদনে নরেন্দ্র মোদিকে এক বিতর্কিত চরিত্র বলে উল্লেখ করা হয়েছিল। বলা হয়েছিল, তিনি উচ্চাকাঙ্খী এবং কূট রাজনীতিক। আবার ২০১৯-এ ভারতে যখন ভোট-যুদ্ধ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে, তখনই মোদীর ক্ষমতায় ফেরা নিয়েই প্রশ্ন তুলে দিল টাইমের কভার স্টোরি।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কি মোদীকে সহ্য করবে

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কি মোদীকে সহ্য করবে

ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। তার পাশে হেডলাইন- ইন্ডিয়াজ ডিভাইডার ইন চিফ অর্থাৎ ভারতে বিভাজনের হোতা মোদী। আর এই ম্যাগাজিনের কভার স্টোরির হেডলাইন- 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কি আর পাঁচ বছরের জন্য মোদি সরকারকে সহ্য করতে পারবে?' আর্টিকেলটি লিখেছেন আতীশ তসির।

নেহরুর সঙ্গে তুলনা মোদীর

নেহরুর সঙ্গে তুলনা মোদীর

এই প্রতিবেদনে দেশেরে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষ নীতির কথা তুলে ধরা হয়েছে। তাঁর সেই নীতির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বর্তমান চিন্তাভাবনার তুলনা করেছেন লেখক। এমনও উল্লেখ করা হয়েছে, দেশের বর্তমান প্রধানমন্ত্রী বহুত্ববাদের ভারতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার কোনও চেষ্টাই করেননি।

গুজরাট হিংসায় মোদীকে তোপ

গুজরাট হিংসায় মোদীকে তোপ

এমনকী এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে গুজরাট হিংসার কথা। সেই হিংসা অসংখ্য প্রাণহানির কথা। গোটা লেখনিতেই হিন্দু-মুসলিমের সম্পর্ক নিয়ে মোদীকে কাঠগোড়ায় তোলা হয়েছে। তাঁর হিন্দুত্বের মনোভাব আর অ-হিন্দুত্বে বিদ্বেষ ছড়ানো নিয়ে সমালোচনা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+