ভারতে পর্যটনে আসা মার্কিন মহিলাকে দিল্লিতে গণধর্ষণের অভিযোগ

ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে এসেছিলেন এক মার্কিন নাগরিক মহিলা। অভিযোগ দিল্লির অভিজাত এলাকা কনট প্লেসের এক পাঁচতারা হোটেলে তাঁকে গণধর্ষণ করা হয়েছে।

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর : ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে এসেছিলেন এক মার্কিন নাগরিক মহিলা। অভিযোগ দিল্লির অভিজাত এলাকা কনট প্লেসের এক পাঁচতারা হোটেলে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। দেশে ফিরে গিয়ে তিনি ইমেল করে অভিযোগ জানিয়েছেন দিল্লি পুলিশের কাছে।

বদায়ুঁতে বাতিল ৫০০ টাকার নোট নিয়ে বচসা, প্রতিশোধে ধর্ষিতা নাবালিকা

গণধর্ষিতাকে পুলিশের প্রশ্ন, 'কে আপনাকে সবচেয়ে খুশি করেছে'!

জানা গিয়েছে, ইমেলে পুলিশ একটি অভিযোগ পেয়েছে। মহিলা পুলিশকে জানিয়েছেন, অভিযোগ দায়ের হলে তিনি দিল্লি এসে নিজের বক্তব্য রেকর্ড করাবেন। কীভাবে গোটা ঘটনা ঘটেছে তা পুলিশের কাছে বিস্তারিত ব্যাখ্যাও করেছেন মহিলা।

ভারতে পর্যটনে আসা মার্কিন মহিলাকে দিল্লিতে গণধর্ষণের অভিযোগ

অভিযোগ ইমেলে মহিলা লিখেছেন, এবছরের মার্চ মাসের শুরুতে তিনি দিল্লি আসেন। কনট প্লেসের একটি পাঁচতারা হোটেলে ওঠেন। হোটেল কর্তৃপক্ষকে বলাতে শহর ঘোরার জন্য একটি গাইড পান তিনি।

মুম্বইয়ে বাড়ি খুঁজতে এসে গণধর্ষিতা বিবাহিত মহিলা

টাকা না পেলেই ধর্ষণের অভিযোগ জানাতে পারবেন না যৌনকর্মীরা

একদিন যখন মহিলা হোটেলের ঘরে ছিলেন, তখন রুট ম্যাপ আলোচনার জন্য ঘরে চলে আসে ওই গাইড। সঙ্গে আরও চার বন্ধুকে নিয়ে আসে। সেখানে মদ্যপানের পরে জোর করে সকলে মিলে মার্কিন মহিলা পর্যটককে গণধর্ষণ করে।

মহিলা ইমেলে লিখেছেন, ঘটনার পরে অবসাদে চলে গিয়েছিলেন তিনি। কাউকে কিছু না বলেই ভারত ছেড়ে দেশে ফেরেন। এমনকী পরিবারের কাউকে কিছু জানাননি। পরে এক আইনজীবী বন্ধুকে সমস্ত খুলে বললে তিনি একটি স্বেচ্ছ্বাসেবি সংস্থাকে সমস্ত ঘটনা জানান।

তারপর তাদের পরামর্শেই পুলিশের কাছে ইমেল পাঠিয়েছেন। এই ইমেল পাওয়ার পরই দিল্লি পুলিশের তরফে কনট প্লেস থানার সঙ্গে যোগাযোগ করা হয়। হোটেলের রেজিস্টার দেখে গাইডকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এমনকী সে যে ভ্রমণ সংস্থার হয়ে কাজ করত তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। অন্যদিকে মার্কিন দূতাবাসে যোগাযোগ করে ওই মহিলা সম্পর্কেও বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে দিল্লি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+