'আইনের শাসনকে সম্মান জানাই', রাহুল গান্ধী ইস্যুতে পর্যবেক্ষণ আমেরিকার
রাহুল গান্ধীকে দোষী সব্যস্ত করা এবং তাঁর সাংসদপদ খারিজ করার ঘটনা নিয়ে তপ্ত ভারতের রাজনৈতিক মহল। ব্রিটেন আমেরিকাও এই ঘটনার উপর নজর রাখছে। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা আইনের শাসনকে সম্মান করি। সেকারণে তাঁরা রাহুল গান্ধীর বিষয়টির উপরে নজর রাখছে।

রাহুল গান্ধী ইস্যুতে নজর রয়েছে আন্তর্জাতিক মহলেরও। মোদী টাইটেল নিেয় কটুক্তি করায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল। সেই মামলায় সুরাত আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের সাজা দেয়। তারপরে আবার জামিনে মুক্তিও দিয়েছে। তবে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে তাঁকে আর্জি জানাতে হবে। তার পরেই সাংসদ পদ খারিজ করে দেওয়া হয় রাহুল গান্ধীর। এই নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে।












Click it and Unblock the Notifications