India China Border Dispute: ভারতের চাপে সীমান্তে সেনা সরাচ্ছে চিন, নজর রাখছে আমেরিকা! দেওয়া হল বার্তাও
India China Border Dispute: সীমান্তে বড় কুটনৈতিক জয় ভারতের! দীর্ঘ আলোচনা শেষে সীমান্ত থেকে সেনা সরাচ্ছে লালচিন। পাল্টা হিসাবে ভারতও সেনা সরানোর কথা জানিয়েছে। ভারত এবং চিনের এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, ওয়াশিংটন পরিস্থিতির উপর নজর রাখছে।
বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে বলেও দাবি। তবে এর পিছনে যে আমেরিকার কোনও হাত নেই তা স্পষ্ট করে দিয়েছেন মিলার। সাংবাদিক বৈঠকে ম্যাথিউ মিলার জানান, সীমান্তে উত্তেজনা কমাতে এবং বিতর্কিত এলাকা থেকে সেনা সরানোর ক্ষেত্রে ভারত এবং চিনের পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা এহেন পদক্ষেপকে (India China Border Dispute) স্বাগত জানাচ্ছে।

তবে কুটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমেই এহেন পদক্ষেপ বলেও দাবি মার্কিন প্রশাসনের। বর্তমান অবস্থায় মার্কিন বিদেশ দফতরের মুখপাত্রের বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
India China Border Dispute: সেনা সরানোর প্রক্রিয়া শেষের পথে
সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে থেকেই বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরানোর প্রক্রিয়া (India China Border Dispute) শুরু করে বেজিং। জানা যাচ্ছে, পূর্ব লাদাখের গুরুত্বপূর্ণ দুই সেক্টর ডেমচোক এবং দেপসাং থেকে সেনা সরানোর প্রক্রিয়া প্রায় শেষের মুখে।
শুধু সেনা নয়, বিতর্কিত অঞ্চল (India China Border Dispute) থেকে ভারত এবং চিন উভয়ই পরিকাঠামো, সেনা ছাউনিও সরিয়ে নিয়েছে বলে খবর। চিনের বিদেশ দফতরের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, সেনা সরানোর কাজটি সুষ্ঠুভাবে চলছে। যেভাবে রেজিলিউশন হয়েছে, ঠিক সেভাবেই সেনা সরানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, ২০২০ সালের গালোওয়ানে ভারত এবং চিনের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে। আর সেই সংঘাতের পর থেকে কার্যত দু'দেশের সেনা একেবারে যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়ে। সীমান্তে ক্রমশ বাড়তে থাকে টেনশন। তবে এই বিষয়ে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা চালায় ভারত।
সেনা এবং কুটনৈতিক স্যরে দীর্ঘ আলোচনার মাধ্যমেই আসল সফলতা। সীমান্ত থেকে সেনা সরানোর সিদ্ধান্তে রাজি হল চিন। যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের কাছে। আর এহেন সিদ্ধান্তের পরেই তাৎপর্যপূর্ণ ভাবে চিনের প্রেসিডেন্ট জিনপিং'য়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি দ্বিপাক্ষিক বৈঠকও হল দুজনের।












Click it and Unblock the Notifications