চিনের হুঙ্কার শুনে বাইডেন বললেন, ''এর থেকে বেশি কিছু করতে পারবে না''
চড়ছে উত্তেজনার পারদ! পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে যাচ্ছে। যদিও চিনের এহেন গর্জনকে পাত্তা দিতে নারাজ আমেরিকা। তাদের স্পষত বার্তা, চিন যতটা গর্জাচ্ছে ততটা বর্ষাবে নয়। ইতিমধ্যে চিনের হুমকি উপেক্ষা করেই তাইওয়ান সফর করেছেন হ
চড়ছে উত্তেজনার পারদ! পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে যাচ্ছে। যদিও চিনের এহেন গর্জনকে পাত্তা দিতে নারাজ আমেরিকা। তাদের স্পষত বার্তা, চিন যতটা গর্জাচ্ছে ততটা বর্ষাবে নয়। ইতিমধ্যে চিনের হুমকি উপেক্ষা করেই তাইওয়ান সফর করেছেন হাউস স্পিকার Nancy Pelosi।
শুধু তাই নয়, তাইপের গণতন্ত্রকে সমর্থনের কথা জানিয়েছে। আর এরপর থেকেই রেগে কার্যত ফায়ার কমিউনিস্ট চিন। স্পষ্ট হুঁশিয়ারি আমেরিকা আগুন নিয়ে খেলছে। এর জবাব পেতে হবে বলেও দাবি বেজিংয়ের।

মোটেই আমেরিকা চিন্তিত নয়।
তবে চিনের বাড়াবাড়ি নিয়ে যে মোটেই আমেরিকা চিন্তিত নয়। তা এদিন বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছে, চিনের ব্যবহার নিয়ে মোটেই চিন্তিত নই। গত কয়েকদিন ধরে করোনাতে ভুগছিলেন মিস্টার প্রেসিডেন্ট। একবার সেরে উঠলেও ফের একবার সংক্রমিত হন তিনি। আর সুস্থ হওয়ার পরেই আজ সোমবার প্রথমবারের জন্যে সাংবাদিকদের মুখোমুখি হন জো বাইডেন। আর সেখানে চিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট বার্তা, একেবারেই চিন্তিত নই।

চিন্তা না থাকলেও একটা উদ্বেগ রয়েছে
তবে একটা উদ্বেগ রয়েছে বলে মনে করছেন বাইডেন। তাঁর মতে, আমি মনে করি না এর থেকে বেশি কিছু করতে পারবে। তবে চিন যেভাবে এগোচ্ছে তাতে চিন্তা না থাকলেও একটা উদ্বেগ রয়েছে বলে মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও চিনের স্পষ্ট হুঁশিয়ারি, আমেরিকা যে সাহস দেখিয়েছে সেজন্যে নাকি তাঁদের চরম ফল ভোগ করতে হবে। তবে পুরো বিষয়টি যে মার্কিন প্রেসিডেন্ট হালকা ভাবে নিচ্ছেন তা তাঁর শরীর ভঙ্গিতেই স্পষ্ট।

চড়ছে উত্তেজনা
ক্রমশ বাড়ছে উত্তেজনা। আজ সোমবার তাইওয়ানকে ঘিরে ধরে নতুন করে সামরিক মহড়া শুরু হয়েছে। কার্যত বলা যেতে পারে হঠাত করেই চিনা তৎপরতা তাইওয়ানের আশেপাশে শুরু হয়েছে। শতাধিকেরও বেশি চিনাযুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। এমনকি নেক্সট জেনারেশনের এরিয়াল রিফুয়েলার ওয়াইইউ-২০, সেটিকেও মোতায়েন করা হয়েছে। তাইওয়ানের আশেপাশে এমনকি সাবমেরিন মোতায়েন করেছে কমিউনিস্ট চিন। স্পষ্ট বার্তা, মহড়া থেকে শুরু আসার কোনও প্রশ্ন ওঠে না। তবে তাইপেকে অবরুদ্ধ করে যেভাবে চিন মহড়া চালাচ্ছে তাতে উদ্বেগ সামরিক বিশ্লেষকরা। একাংশের মতে, চিন আদৌতে মহড়ার আড়ালে যুদ্ধের তালিম সেরে ফেলছে।

আমেরিকা যে নজর রাখছে তা স্পষ্ট
যদিও চিন্তা না থাকলেও গোটা অবস্থার দিকে আমেরিকা যে নজর রাখছে তা জানা গিয়েছে। জাপানের কাছে মার্কিন ঘাঁটিতে প্রস্তুত বাহিনী। ইতিমধ্যে তাইপে সেনাবাহিনীতে হাই অ্যালার্ট জারি রেখেছে। সে দেশের তিন বাহিনীকে তৈরি রেখেছে। এই অবস্থায় জো বাইডেনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications