আমেরিকার মোড়লগিরিকে বিঁধলেন ডেরেক

ডেরেক ও'ব্রায়েন বলেছেন, ভারতের ওই ডেপুটি কনসাল জেনারেলের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা নিন্দনীয়। তাই ভারতে মার্কিন কূটনীতিকদের সব সুযোগ-সুবিধা পুনর্বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে। ওই দেশে ভারতীয় কূটনীতিকরা কী কী সুবিধা পান, তা খতিয়ে দেখতে হবে। কূটনীতিক সুযোগ-সুবিধার বিষয়টি অবশ্যই সমান ও পারস্পরিক হওয়া দরকার।
তাঁর আরও বক্তব্য, বিশ্বায়নের যুগে দুনিয়া একটি পল্লীতে পরিণত হয়েছে। কিন্তু, সেখানে কোনও মোড়ল দরকার নেই। আমেরিকা নিজেকে বিশ্বের স্বঘোষিত লোকপাল বলে মনে করছে। এটা বন্ধ হওয়া দরকার।












Click it and Unblock the Notifications