অরবিন্দ কেজরিওয়ালকে মদত আমেরিকার? কেন্দ্রের জবাব চাইল আদালত

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, আমআদমি পার্টির পিছনে বিদেশি মদত রয়েছে, এই দাবি করে আদালতে মামলা রুজু করেন আইনজীবী এম এল শর্মা। তাঁর অভিযোগ, দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময় লস এঞ্জেলস থেকে অন্তত ছয় লক্ষ ফোন এসেছিল দিল্লির বিভিন্ন ভোটারের কাছে। পাঠানো হয়েছিল ৩০০টি এসএমএস। বক্তব্য একটাই। আমআদমি পার্টিকে ভোট দিন। এ ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ভারত সরকাররের অনুমতি নেওয়া হয়নি। ওই আইনজীবীর আরও দাবি, আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে টাকা জোগাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে। বিদেশি অর্থেই তাঁর দাপট। এ নিয়ে তদন্তের নির্দেশ দিক আদালত, এই আবেদনও জানিয়েছেন তিনি।
কিন্তু, আমেরিকার স্বার্থ কী? এম এল শর্মার যুক্তি, নরেন্দ্র মোদীকে পছন্দ করে না ওয়াশিংটন। কারণ তিনি জাতীয়তাবাদী। বিদেশের কথায় চলবেন না। ফলে অরবিন্দ কেজরিওয়ালকে ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র।












Click it and Unblock the Notifications