জিনপিংকে জব্দ করতে সন্তর্পণে এগোচ্ছেন ট্রাম্প, চিনা অফিসাদের ভিসা ব্যান করল আমেরিকা
জিনপিংকে জব্দ করতে সন্তর্পণে এগোচ্ছেন ট্রাম্প, চিনা অফিসাদের ভিসা ব্যান করল আমেরিকা
জিনপিং সরকারের সঙ্গে ট্রাম্পের বিবাদ নতুন নয়। করোনা মহামারী নিয়ে চিনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর এক অভিযোগ চিনের বিরুদ্ধে করে গিয়েছেন ট্রাম্প। লাদাখ সীমান্তে চিন যা করেছে তারপর আর জিনপিং সরকারের প্রতি কোনও রকম বিশ্বাস রাখতে নারাজ ট্রাম্প। ইতিমধ্যেই পদক্ষেপ করা শুরু করে দিয়েছে আমেরিকা।

চিনা আধিকারিকদের ভিসা ব্যান
চিনের বিরুদ্ধে ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তোলার পথে পা বাড়াল মার্কিন প্রশাসন। ইতিমধ্যেই চিনা আধিকারিকদের ভিসা ব্যান করার নির্দেশিকা জারি করেছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার স্বরাষ্ট্র সচিব টুইট করে জানিয়েছেন, লাদাখে মার্কিনিদের প্রবেশে বাধা দিচ্ছে চিন। তাই তাঁদের ভিসা দেবে না আমেরিকা এমনই জানিয়েছে আমেরিকা।

বিদেশিদের তিব্বতে ঢুকতে বাধা
আমেরিকা অভিযোগ করেছে তিব্বতে আগ্রাসন চালাচ্ছে জিনপিং সরকার। সেখানে একাধিপত্ত কায়েমে মেতেছে তারা। আমেরিকা অভিযোগ করেছে তিব্বদে বিদেশি পর্যটকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। আর পুরো কাজটাই করছে জিনপিং প্রশাসন। তাঁদের তিব্বতে ভ্রমণের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পম্পেয়।

তিব্বতীদের মানবাধিক বিপন্ন
তিব্বতিদের উপর ফের নিপিড়ণ শুরু করেছে চিন। তাঁদের স্বাধীন জীবন যাপনে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। আমেরিকা অভিযোগ করেছে পর্যটন যেখানে তিব্বতের মূল আর্থনীতি। সেখানে বিদেশি পর্যটকদের উপ বিধিনিষেধ চাপিয়ে তিব্বতিদের মেরুদণ্ড ভেঙে ফেলতে চাইছে জিনপিং সরকার।

লাদাখ প্রসঙ্গে আমেরিকা
হঠাৎ করে ভারতের লাদাখ সীমান্তে লালফৌজের আস্ফালন মেনে নিতে পারেনি আমেরিকাও। ভারততের পাশে থাকার বার্তা দিয়েছিল ট্রাম্প সরকার। ভারতীয় সেনা যোগ্য জবাব দিয়েছে চিনকে এমনই বিবৃতি দিয়ে জানিয়েছিল ওয়াইট হাউস। এমনকী চিনের সঙ্গে লড়াইয়ে মার্কিন সেনা ভারতের পাশে আছে বলেও বার্তা দিয়েছিল ট্রাম্প প্রশাসন।












Click it and Unblock the Notifications