Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্নাটকের টোল প্লাজায় অ্যাম্বুলেন্সের ধাক্কা! ৪ জনের মৃত্যু, সিসিটিভির ছবি ভাইরাল

টোলপ্লাজায় (Toll Plaza) অ্যাম্বুলেন্স (Ambulance) দুর্ঘটনা। ঘটনাটি কর্নাটকের (Karnataka) উদুপি জেলায়। এই দুর্ঘটনায় মৃত্যু (death) হয়েছে ৪ জনের। চালক নিয়ন্ত্রণ হারানোয় ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে বৃষ্টি ভেজা রাস্তায়।

টোলপ্লাজায় (Toll Plaza) অ্যাম্বুলেন্স (Ambulance) দুর্ঘটনা। ঘটনাটি কর্নাটকের (Karnataka) উদুপি জেলায়। এই দুর্ঘটনায় মৃত্যু (death) হয়েছে ৪ জনের। চালক নিয়ন্ত্রণ হারানোয় ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে বৃষ্টি ভেজা রাস্তায়। ঘটনায় ঘটনায় ৪ জনের মৃত্যু ছাড়াও চালক গুরুতর আহত হয়েছেন।

যাঁরা মারা গিয়েছেন

যাঁরা মারা গিয়েছেন

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন এক রোগী, সঙ্গে থাকা দুই সহযোগী এবং টোল প্লাজার একজন কর্মী।

ব্যারিকেড সরানোর সময় দুর্ঘটনা

টোলপ্লাজার সিসিটিভি ফুটেডে দেখা যাচ্ছে, সেখানকার নিরাপত্তা কর্মী এবং টোলকর্মীরা প্লাস্টিকের ব্যারিকেড সরাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারানো অ্যাম্বলেন্সটি এসে আছড়ে পড়ে। তিনটি ব্যারিকেডের মধ্যে দুটি সরানো হয়ে গিয়েছিল। জানা গিয়েছে অ্যাম্বুলেন্সের টায়ার ট্র্যাকশন হারিয়ে রাস্তা থেকে পাসে ছিটকে যায় এবং টোলপ্লাজার কেবিনে গিয়ে পড়ে।

 পুলিশের বয়ান

পুলিশের বয়ান

উদুপির এক পুলিশ কর্মী জানিয়েছেন ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। টোলপ্লাজার কাছে এসে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা। অ্যাম্বুলেন্সটি একটি বেসরকারি হাসপাতালের ছিল বলেজানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ

মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ

ভয়াবহ এই দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি প্রশাসনের তরফে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+