নারকীয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে করোনা আক্রান্ত কিশোরীকে যৌন নির্যাতন অ্যাম্বুলেন্স চালকের
নারকীয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে করোনা আক্রান্ত কিশোরীকে যৌন নির্যাতন অ্যাম্বুলেন্স চালকের
করোনা সংক্রমণের মধ্যেই নারকীয় কাণ্ড ঘটেছে কেরলে। হাসপাতালে নিেয় যাওয়ার পথে করোনা আক্রান্ত ১৯ বছরের কিশোরীকে ধর্ষণ করে অ্যাম্বুলেন্স চালক। কেরলের পাথানামিথিত্তা জেলায় ঘটেছে এই নারকীয় ঘটনা। নৌফান নামে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে পুলিস।

পুলিসের খাতায় আগেও অ্যাম্বুলেন্স চালকের নাম ছিল বলে জানা গিয়েছে। ২০১৯ সালে খুনের ঘটনায় জড়িত ছিল নৌফাল। সেই মামলা এখনও চলছে। তারমধ্যেই এই নারকীয় অপরাধ ঘটিয়েছেন তিনি। অ্যাম্বুলেন্স চালক হিসেবে নিয়োগ করার আগে তার সম্পর্কে যথোপযুক্ত খোঁজ খবর করেনি স্বাস্থ্য দফতর। নিজের সম্পর্কে পর্যাপ্ত নথিও জমা করেনি নৌফাল।
পুলিস সুপার কেজি সিমন জানিয়েছেন, অ্যাম্বুলেন্স চালক আদুর থেকে ৪০ বছরের এক করোনা রোগী এবং ১৯ বছরের কিশোরীকে গাড়িতে তুলেছিলেন। পান্ডালামের কোভিড সেন্টারে প্রথম যাচ্ছিলেন কিশোরী। আর ৪০ বছরের মহিলাকে আরানমূলা কোভিড সেন্টারে পৌঁছনোর কথা ছিল। আগে মহিলাকে কোভিড সেন্টারে পৌছে তারপর কিশোরীকে নিয়ে যাচ্ছিল সে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে একটি পরিত্যক্ত এলাকায় নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করে অ্যাম্বুলেন্স চালক। কাউকে যাতে কিছু না জানায় কিশোরী সে জন্য ক্ষমা েচয়ে নিয়েছিল সে। চালকের সেই কথা ফোনে রেকর্ড করে হাসপাতালের কর্মীকে জানায় কিশোরী। তাঁরাই পুলিসকে খবর দেন।












Click it and Unblock the Notifications