Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আম্বেদকরের মূর্তি ভাঙচুর! কেজরিওয়ালের মিথ্যা দলিত প্রেম, খালিস্তানি যোগ নিয়েও বিস্ফোরক বিজেপি-কংগ্রেস

ডক্টর বিআর আম্বেদকরের মূর্তি ভাঙচুরের ঘটনায় চরম বিতর্কের মুখে পাঞ্জাব সরকার এবং আম আদমি পার্টি! গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন পাঞ্জাবের অমৃতসরে ৩৩ ফুট উচ্চতার ওই আম্বেদকারের মূর্তি ভেঙে ফেলা হয়। একেবারে দিনের আলোয় এই ঘটনা ঘটে। তাও এক থানার কাছে। সেখানে এক অজ্ঞাত পরিচয় এই ব্যক্তিকে একেবারে হাড়ুড়ি হাতে ওই মূর্তি ভাঙতে দেখা যায়।

একধিক রাজনৈতিক দল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দলিতদের অপমান করছেন বলে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পাঞ্জাবের আপ সরকার কেন কোনও ব্যবস্থা নিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপিত মুখপাত্র সম্বিত পাত্র। তিনি কেজরিওয়ালকে দলিত বিরোধী বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আপ দলিতদের সমর্থন করে বলে যে দাবি করে থাকে সেটাও মিথ্যা বলে উল্লেখ করেছে বিজেপি।

ambedkar statue

দিল্লি বিজেপির প্রেসিডেন্ট বীরেন্দ্র সাচদেব দলের অন্যান্য নেতাদের নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন। একই সঙ্গে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। পাঞ্জাব পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। তাঁদের দাবি, এই ঘটনায় পুলিশের ভূমিকা সম্পূর্ণ উদাসীন। বিজেপি নেতারা সাধারণ মানুষকে সতর্ক করে বলছেন, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বারবার নিজের উপর হামলার নাটক করে মানুষের সমবেদনা পাওয়ার চেষ্টা করতে পারেন কেজরিওয়াল।

Ambedkar Statue Desecrated: BJP-Congress Slam Kejriwal's 'Fake Dalit Love,' Accuse AAP of Khalistani Links

অন্যান্য দলের তরফেও এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। পাঞ্জবের কংগ্রেস সাংসদ গুরজিত সিং উজলা (Gurjeet Singh Aujla) এবং বর্ষীয়ান নেতা রাজকুমার ভারমা ঘটনাস্থল একেবারে সরজমিনে ঘুরে দেখেন। তাঁরা এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। এছাড়াও ন্যায়বিচার এবং সমতার আদর্শের উপরেও জোর দিয়েছেন কংগ্রেস নেতারা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এই অবস্থায় সবদিক থেকেই বিপাকে পড়েছেন পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার। বিরোধীরা অভিযোগ তুলছে, 'ন্যাশানাল আইকন' বিআর আম্বেদকরের মূর্তি সুরক্ষিত রাখতে একেবারেই ব্যর্থ হয়েছে আপ সরকার। সেই সঙ্গে দলিতদের প্রতি দায়বদ্ধতা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আপ সরকারকে। কার্যত প্রবল চাপের মুখে অরবিন্দ কেজরিওয়াল এবং ভগওয়ান্ত মান। এই অবস্থায় বিভিন্ন দলিত সংগঠন থেকেও প্রতিবাদের আওয়াজ উঠছে।

তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। দলিত সম্প্রদায়ের মানুষের দাবি, রাজ্যজুড়ে যতগুলি আম্বেদকরের মূর্তি আছে সবগুলিকে রক্ষা করতে হবে। বর্ষীয়ান কংগ্রেস নেতা অজয় মাকেনও এই ইস্যুতে কেজরিওয়ালের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। এমনকি আপের খালিস্তানি যোগের অভিযোগও এনেছেন এই কংগ্রেস নেতা।

যারা প্রতিদিনের খবরে নজর রাখেন না, তাঁরা জানলে অবাক হবেন প্রাক্তন আপ সদস্য এবং বিখ্যাত কবি কুমার বিশ্বাস কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে খালিস্তানি সমর্থন নিয়ে ক্ষমতা পেয়ে যায় আপ।

আদতে আম্বেদকারের মূর্তি ভাঙার ঘটনায় তোলপাড় রাজনীতি। বিরোধী দলগুলি প্রশ্ন তুলছে আইনশৃঙ্খলা নিয়ে কতটা তৎপর আপ? দলিতদের নিয়েই বা সে সরকার কতটা যত্নবান তা নিয়েও উঠছে প্রশ্ন। এই বিতর্কের এখনই ইতি হবে না বলেই মনে করছে ওয়াকিবহালমহল। ইতিমধ্যেই প্রতিবাদের আগুন জলতে শুরু করেছে। দাবি উঠছে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এবং আগামিদিনে যাতে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর দেওয়ার দাবি উঠছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+