ইশা আম্বানির বিয়ের অনুষ্ঠানের শুরুতেই দুঃস্থদের 'অন্নসেবা' পর্ব ! খাবার পরিবেশনে মুকেশ-নীতা

দেশের অন্যতম প্রথম সারির শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির মেয়ে ইশার বিয়ের প্রথম পর্ব সম্পন্ন হল 'অন্নসেবা' অনুষ্ঠানের মাধ্যমে।

দেশের অন্যতম প্রথম সারির শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির মেয়ে ইশার বিয়ের প্রথম পর্ব সম্পন্ন হল 'অন্নসেবা' অনুষ্ঠানের মাধ্যমে। মুকেশ কন্যার বিয়ের আগে রাজস্থানের উদয়পুরে বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেরই অন্যতম অংশ এই 'অন্নদান'। উদয়পুরে ৭ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৩ বেলা করে চলবে এই নরনারায়ণ সেবার অনুষ্ঠান।

 ৫,১০০ জনের 'অন্নসেবা'

৫,১০০ জনের 'অন্নসেবা'

এই আয়োজনে ৫,১০০ প্রতিবন্ধি তথা দুঃস্থদের খাবার পরিবেশন করা হয়। টানা ৩ বেলা এই 'অন্নসেবা' করা হয়। শিল্পপতি অজয় পিরামলের সন্তান আনন্দ পিরামলের সঙ্গে ইশার বিয়ের আগে এই অন্নসেবা আয়োজন করা হয় আম্বানি পরিবারের তরফে।

পরিবেশনে মুকেশ-নীতা

দেশের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানিকে এদিন দেখা গেল খাবার পরিবেশনের আয়োজনে। সঙ্গে ছিলেন স্ত্রী নীতা আম্বানি।

অনুষ্ঠানে পিরামল-আম্বানিরা

পিরামল ও আম্বানি , দুই পরিবারের সদস্যরাই এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। অনুষ্ঠানে বহু প্রতিবন্ধিকে সাহায্যেও এগিয়ে আসেন দুই পরিবার।

প্রিওয়েডিং পার্টি

ইশা আম্বানির প্রি ওয়েডিং আড়ম্বর শুরু হয়েছে শুক্রবার রাত থেকে, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। রাজস্থানের উদয়পুরে এরপর আয়োজিত হতে চলেছে বিশেষ পার্টি। যেখানে একাধিক নামী দামী ব্যক্তিত্বদের আসার কথা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+