আম্বানি পরিবারের নিরাপত্তায় বিঘ্ন! অনন্ত-রাধিকার বিয়েতে দুই আগন্তুক, তারপর...
অনন্ত আম্বানির বিয়েতে বড় ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা সামনে এসেছে। সূত্রের খবর, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে আমন্ত্রণ না পেয়ে ঢুকে পড়েন দুইজন। যদিও পুলিশ দুই আগন্তুকের বিরুদ্ধে মামলায় দায়ের করে, তাদের হেফাজতে নিয়েছে।
গ্রেফতারের পরে ওই দুই ব্যক্তিকে থানায় নিয়ে গিতে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। দুই জনকেই শনাক্ত করা হয়েছে। এদের একজন ইউটিউবার ভেঙ্কটেশ নরসাইয়া আলুরি(২৬) এবং অপরজন ব্যবসায়ী লুকমান মহঃ সফি শেখ(২৮)।

অভিযুক্ত দুজনকেই মুম্বইয়ের বিকেসি পুলিশ হেফাজতে নিয়েছে। তাদের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হয়েছে। বিয়েতে যোগ দিতে অন্ধ্রপ্রদেশ থেকে দুজনে এসেছিল বলে দাবি করেছে ওই দুই যুবক। ওই দুই যুবক সম্পর্কে তদন্ত করার পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
প্রসঙ্গত মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে হওয়া ওই অনুষ্ঠানে দেশ ও বিদেশ থেকে প্রায় তিন হাজার মানুষ এসেছিলেন। মুকেশ আম্বানির আমন্ত্রণে সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেখানে হাজির ছিলেন, বলিউড, ক্রিকেট এবং রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই।
হাইপ্রোফাইল লোকজনের উপস্থিতির কারণে জিও ওয়ার্ল্ড সেন্টারের ভিতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তার বন্দোবস্ত। তারপরেও কীভাবে ওই দুই যুবক সেখানে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের মধ্যে।
অনন্ত আম্বানি বিয়ের অনুষ্ঠানে আসা ভিভিআইপি অতিথিদের আপ্যায়ণে কোনও ত্রুটি রাখেননি মুকেশ আম্বানি। অতিথিদের আপ্যায়ণ করতে বহুমূল্যের ঘড়ি উপহার দিয়েছে আম্বানি পরিবার। শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং সকলের হাতেই দেখা গিয়েছে সেই বহূমূল্য ঘড়ি। বিশেষ করে ডিজাইন করিয়ে সেই ঘড়িগুলি তৈরি করা হয়েছিল। অডমার্স ফুডেট নামে এক লাক্সারি ঘড়ি সংস্থা থেকে সেগুলি তৈরি করানো হয়েছিল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications