আম্বানি থেকে দামানি, করোনা ভাইরাসের কারণে কে কত হাজার কোটি টাকা খোয়ালেন জানেন কি!

আম্বানি থেকে দামানি, করোনার কারণে কে কত হাজার কোটি টাকা খোয়ালেন জানেন কি!

করোনা ভাইরাসে শুধু প্রাণ সংশয় হচ্ছে তা নয়, সেনসেক্সেও সংশয় দেখা দিয়েছে। লাগাতার সেনসেক্স ধসে বিপুল ক্ষতির মুখে পড়েছেন ভারতের প্রথম সারির ধনী ব্যক্তিরা। মুকেশ আম্বানি থেকে রাধাকৃষ্ণ দামানি সকলেরই মাথায় হাত। কোটি কোটি টাকার ক্ষতি স্বীকার করতে হচ্ছে তাঁদের।

কোটিপতিদের সম্পত্তি হানি

কোটিপতিদের সম্পত্তি হানি

করোনা ভাইরাসের দাপটে লাগাতার শেয়ার বাজারে পতন সংকটে ফেলেছে ভারতের তাবড় ধনীদের। মুকেশ আম্বানির রিলায়েন্স থেকে শুরু করে একাধিক বড় সংস্থার শেয়ারের দাম তাসের ঘরের মত পড়েছে। বৃহস্পতিবার শেয়ার বাজারে ধসের কারণে প্রায় ২৪০০০ কোটি টাকার ক্ষতি স্বীকার করতে হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানীকে। অন্যদিকে ডি-মার্ট, অ্যাভিনিউ সুপারমার্ট সহ বড় সংস্থার মালিক রাধাকৃষ্ণ দমানিকে ৬৪,০০০ কোটি টাকা ক্ষতি স্বীকার করতে হয়েছে।

ক্ষতিগ্রস্ত একাধিক বড় সংস্থা

ক্ষতিগ্রস্ত একাধিক বড় সংস্থা

শুধু আম্বানি কিম্বা দামানিরাই নন ক্ষতি স্বীকার করতে হয়েছে এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাদারকেও। প্রায় ৮০০ মিলিয়ন ডলার ক্ষতি স্বীকার করতে হয়েছে। এইচসিএলের শেয়ারের দাম পড়েছে ৭.৭১ শতাংশ। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কোটাকও। শেয়ারের দাম পড়েছে ৭ শতাংশ। ৯০০ মিলিয়ন ডলার ক্ষতি স্বীকার করতে হয়েছে। কোটাক মাহিন্দ্রার শেয়ারের দাম পড়েছে ৮ শতাংশ। সব মিলিয়ে দেখতে গেলে এক দিনে শেয়ার বাজারের পতনে ভারতীয় ব্যবসায়ীদের ৭ লাখ কোটি টাকার সম্পত্তিহানি হয়েছে।

মহামারি ঘোষণা WHO-র

মহামারি ঘোষণা WHO-র

করোনা ভাইরাসের সংক্রমণ এতটাই তীব্র আকার নিয়েছে যে গোটা বিশ্বে মহামারি ঘোষণা করেছে WHO। তারপরেই আরও ধস নামতে শুরু করে শেয়ার বাজারেষ ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭৪-এ পৌঁছে গিয়েছে। একাধিক দেশের সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমেরিকাও একাধিক দেশের সফরে নিষেধাজ্ঞা জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+