ফের চাকরি যাচ্ছে ৩০,০০০ কর্মীর! কেন এমন সিদ্ধান্ত অ্যামাজনের? আর কত বেকারত্ব বাড়বে?
অ্যামাজন আবারও ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে প্রায় ৩০,০০০ কর্পোরেট কর্মী ছাঁটাই করার পথে এগোচ্ছে সংস্থা। কোম্পানিতে কর্মরত ৩,৫০,০০০ কর্পোরেট কর্মীর মধ্যে প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই হতে চলেছে। রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের শেষের দিকে প্রায় ২৭,০০০ কর্মী ছাঁটাই হওয়ার পর থেকে এটি অ্যামাজনের সবচেয়ে বড় ছাঁটাই হতে চলেছে।

অ্যামাজন গত দুই বছর ধরে ডিভাইস, যোগাযোগ, পডকাস্টিং সহ আরও একাধিক বিভাগে কম সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। কিন্তু এই সপ্তাহ থেকে ছাঁটাই শুরু হলে অ্যামাজনের বিভিন্ন বিভাগে এটার খারাপ প্রভাব পড়তে পারে। পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি, মানবসম্পদ, ডিভাইস, পরিষেবা এবং পরিচালনা এইসব বিভাগে মূলত ছাঁটাই হতে পারে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে ইমেল বিজ্ঞপ্তিগুলি ছড়ানোর পর, সোমবার কর্মীদের সাথে কীভাবে যোগাযোগ করতে হবে সে সম্পর্কে প্রভাবিত দলগুলির পরিচালকদের প্রশিক্ষণ নিতে বলা হয়েছিল।
কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, কর্মখালি পদে প্রায় ৮০০ জন কর্মীকে স্থানান্তর করার পরিকল্পনা করছে অ্যামাজন এবং অনুমান করা হচ্ছে যে আগামী সপ্তাহে প্রায় ১,০০০ কর্মচারী ছাঁটাইয়ের নোটিশ পাবেন।
জুন মাসে অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি বলেছিলেন যে, AI-এর ব্যবহারের ফলে নিয়মিত কাজগুলি আরও সহজ থেকে সহজতর হয়ে যাওয়ার কারণে ভবিষ্যতে আরও চাকরি ছাঁটাই হতে পারে।
ই-মার্কেটার বিশ্লেষক স্কাই ক্যানাভস বলেছেন, "এই সর্বশেষ ছাঁটাইয়ের পদক্ষেপটি ইঙ্গিত দেয় যে, অ্যামাজন কোম্পানিটি AI-এর দ্বারা যথেষ্ট পরিমাণে লাভবান হচ্ছে।" আবার অন্যদিকে অ্যামাজন খুব কম সময়ে তার AI কাঠামো তৈরি করতে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছে, তাতে কিছুটা ক্ষতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এর ফলে একটু চাপের মধ্যে রয়েছে সংস্থা।"
কিছু কর্মচারী আছেন যারা অফিস থেকে দূরে থাকার বা অন্য কারণে প্রতিদিন অফিসে আস্তে পারেন না, তাদের বলা হয়েছে স্বেচ্ছায়, ছাঁটাই ছাড়াই কাজ ছেড়ে দিতে হবে যা কোম্পানির জন্য একটি সাশ্রয়।












Click it and Unblock the Notifications