করোনা সঙ্কটের মধ্যেই অ্যামাজন ফের ৭৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে

করোনা সঙ্কটের মধ্যেই অ্যামাজন ফের ৭৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে

করোনা ভাইরাসের সঙ্কটের দরুণ যেখানে অধিকাংশ সংস্থাই কর্মী ছাঁটাই বা বেতন কাট করে দিচ্ছে, সেখানে অ্যামাজন সোমবার ঘোষণা করেছে যে তারা ৭৫ হাজার অতিরিক্ত কর্মী নিয়োগ করবে। করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন চলছে। আর এই সময় অর্ডারও বেড়ে গিয়েছে। এর আগে একমাসেরও কম সময়ের মধ্যে অ্যামাজন করোনা ভাইরাসের জন্য লকাডাউনে মানুষের চাহিদা পূরণের জন্য এক লক্ষ কর্মী নিয়োগ করেছিলেন।

করোনা সঙ্কটের মধ্যেই অ্যামাজন ফের ৭৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে


রিপোর্টে জানা গিয়েছে, গ্রাহকের চাহিদা মেটাতে এবং অর্ডারগুলি পূরণে অতিরিক্ত কর্মী নিয়োগের ফলে বিশ্বজুড়ে সংস্থার শ্রমশক্তি মাত্র ১ মিলিয়নের নিচে নেমে আসবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্বজুড়ে তার কর্মীদের ঘণ্টায় ২ ডলার করে দেওয়া হবে, যদিও এটি অস্থায়ী পদক্ষেপ। ফিনান্সিয়াল টাইমস অনুযায়ী, এরজন্য ৩৫০ মার্কিন ডলার থেকে ৫০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে। যদিও ওয়েরহাউস কর্মীরা ক্রমাগত আরও ভালো সুরক্ষা ব্যবস্থার জন্য দাবি জানিয়েছেন, অনেকেই আবার স্ট্রাইকও ডেকেছেন, কারণ ৫০ জনেরও বেশি কর্মীদের শরীরে কোভিড–১৯ পজিটিভ পাওয়া গিয়েছে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস ১৯ লক্ষেরও বেশি সংক্রমিত হয়েছে। মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত বিশ্বজুড়ে ১,৯২৪,৬১৮ জনের শরীরে ভাইরাস ছড়িয়েছে এবং ১১৯,৬৮২ জম মারা গিয়েছে। আমেরিকায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে এই ভাইরাসের। ৬ লক্ষ করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ও মৃত্যু হয়েছে এই দেশে ২৩,৬৪০ টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+