সহজ হচ্ছে অমরনাথ যাত্রা, বড় পরিকল্পনার কথা শোনাল সরকার
অমরনাথ, কেদারনাথ যাত্রা একেবারেই সহজ নয়। অত্যন্ত কঠিন তার পথ। কিন্তু এবার সরকার তীর্থযাত্রীদের কষ্ট লাঘব করতে উদ্যোগী হয়েছে। কেদারনাথের রাস্তা সুগম করার একদিকে যেমন চেষ্টা চলছে সেরকমই অমরনাথ যাত্রার কষ্টও লাঘব করার চেষ্টা করছে কেন্দ্র।
জানা গিয়েছে খুব শীঘ্রই নাকি এই দুই তীর্থযাত্রীয় রোপওয়ে পরিষেবা শুরু হবে। বারাণসীর কাশীবিশ্বনাথ মন্দিরের জন্য মোদী সরকার এবং যোগী সরকারের যৌথ উদ্যোগে সেই রোপওয়ে পরিষেবা শুরু হয়েছে। তাতে তীর্থযাত্রীদের কষ্ট অনেকটাই লঘু হয়েছে। বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশন থেকে গোডওয়ালি চক পর্যন্ত চলছে রোপওয়ে পরিষেবা।

প্রায় ৪ কিলোমিটার এই রোপওয়ে পরিষেবায় সুবিধা পেয়েছেন পুণ্যার্থীরা। যাঁরা একেবারে স্টেশন থেকে কাশীবিশ্বনাথের দর্শন করতে আসবেন তাঁরা সবচেেয় বেশি সুবিধা পাবেন। ইতিমধ্যেই গোটা দেশে ৩০িট রোপওয়ে প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার ধাপে ধাপে একাধিক তীর্থক্ষেত্রেই এই রোপওয়ে পরিষেবা চালু করা হবে। যেমন গৌরীকুণ্ড থেকে কেদারনাথ। প্রায় ১০ কিলোমিটার রাস্তায় রোপওয়ে পরিষাবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়াও হেমকুণ্ড সাহিবকেও রোপওয়ের পরিষেবার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। উত্তরাখণ্ডে গোবিন্দঘাট এবং হেমকুন্ড সাহিব পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তার রোপওয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়া শ্রীনগরের শঙ্করাচার্যের মন্দির, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির এবং উত্তর প্রদেশের প্রয়াগরাজকেও রোপওয়ে পরিষেবার মধ্যে নিয়ে আসা হবে।
এছাড়া অসমের কামাক্ষ্যা মন্দির, অরুণাচল প্রদেশের তাওয়াং মনেস্ট্রি, গুজরাতের স্ট্যাচু অব ইউনিটি থেকে সবরমতির আশ্রম, মধ্যপ্রদেশের গোয়ালিয়র ফোর্ট, তামিলনাড়ুর মেরিয়া বিচ এই সবগুলিতেই রোপওয়ে পরিষেবা চালু করা হবে। তবে সবার আগে যে প্রকল্পটিতে জোর দেওয়া হয়েছে সেটি হল অমরনাথ। জম্মু-কাশ্মীরের বালতাল থেকে অমরনাথ গুহা পর্যন্ত রোপওয়ে পরিষেবা চালু করা হবে। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী জানিয়েছেন ২০০ প্রকল্পের জন্য খরচ হবে ১.২৪ লক্ষ কোটি টাকা। কাজ শেষ করতে ৫ বছর সময় লাগবে।












Click it and Unblock the Notifications