অমরনাথ যাত্রায় ডিউটি দিতে যাওয়া জওয়ানদের জন্য নোংরা ট্রেনের ব্যবস্থা, বিতর্কের পর সাসপেন্ড চার রেল আধিকারিক
অমরনাথ যাত্রাকে সফল করে দায়িত্ব পালনে যাচ্ছিলেন দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানেরা। কিন্তু তাঁদের জন্য যে ট্রেনটি পাঠানো হয়, তা দেখে চক্ষু চড়কগাছ! নোংরা, ভাঙাচোরা, জরাজীর্ণ এক ট্রেন। এ ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গত ৯ জুন ত্রিপুরার উদয়পুর থেকে জম্মুর উদ্দেশে যাত্রা করার কথা ছিল এই বিএসএফ দলের। কিন্তু ট্রেনের এমন দশায় হইচই পড়ে যায়। বেগতিক দেখে ব্যবস্থা নিতে হয়েছে রেলকেও।
জওয়ানদের দীর্ঘ যাত্রাপথে আরাম নিশ্চিত করতে বিএসএফ কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু কোচের আবেদন করেছিল। তাঁদের চাহিদা ছিল দুটি এসি ২-টায়ার, দুটি এসি ৩-টায়ার, ১৬টি স্লিপার এবং চারটি জিএস/এসএলআর কোচ। ট্রেনের মাঝে ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গের আরও চারটি জায়গা থেকে অতিরিক্ত সেনা সদস্য তোলার কথা ছিল।

কিন্তু রেল যে ট্রেন পাঠিয়েছিল, তা দেখে রীতিমতো হ-হুতাশ শুরু হয়। ট্রেনের জানালা-দরজা ভাঙা, বিদ্যুতের তার এলোমেলো, আলো জ্বলছে না, আর শৌচাগারগুলোর অবস্থা তো বলার মতো নয়। এমন অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে।
এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণে নামে। অভিযোগ করে, যে ট্রেনটি দেওয়া হয়েছে, সেটি নোংরা আরশোলায় ভরা ছিল, আর সিটগুলো ছিল ভাঙাচোরা। এক কংগ্রেস নেতা লেখেন, 'যখন সরকারের সব মনোযোগ থাকে শুধু কয়েকটি ঝলমলে ট্রেনের জনসংযোগে, তখন সাধারণ মানুষ আর আমাদের জওয়ানেরা পশুর মতোই যাতায়াত করতে বাধ্য হয়; এটাই তারই ফল।"
ঘটনার গুরুত্ব বুঝে বিতর্ক থামাতে আসরে নামেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি দ্রুত ব্যবস্থা নেন। সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার রেল ডিভিশনের তিন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং একজন কোচিং ডিপো অফিসারকে বরখাস্ত করা হয়। একইসঙ্গে অতি দ্রুত বিএসএফ দলের জন্য একটি বিশেষ বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়। এরপরই ত্রিপুরার উদয়পুর থেকে জম্মুর উদ্দেশে যাত্রা করেন জওয়ানেরা।
রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলেও, ঘটনার একদিন পর উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) জোন, যার আওতায় আলিপুরদুয়ার রেল ডিভিশন পড়ে, নোংরা ট্রেন পাঠানোর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। এনএফআর তাঁদের অফিসিয়াল পোস্টে জানায়, 'বিএসএফকে এমন ধরনের কোচ দেওয়া হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, মেরামত ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার পরেই কেবল কোচগুলিকে ভ্রমণের জন্য প্রস্তুত করা হয়। ভিডিওটি একটি অচল কোচের, যা মেরামতের জন্য পাঠানো হচ্ছিল এবং বিএসএফ বাহিনীর ভ্রমণের জন্য এটি কোনওভাবেই পাঠানো হয়নি।"
প্রসঙ্গত এই বছর অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রায় ৪২ হাজার সেনাকর্মী মোতায়েনের নির্দেশ দিয়েছে। এই সেনার দল সেখানেই সুরক্ষা দিতে যাচ্ছিলেন। মাঝে এই বিপত্তি ঘটে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications