অমরনাথে তীর্থযাত্রীদের যে বাসে জঙ্গি হামলা হল তা কোন রাজ্যের ছিল জানেন কি
গুজরাত থেকে বাসটি তীর্থযাত্রী বোঝাই করে অমরনাথের উদ্দেশে যাত্রা করেছিল।
অমরনাথে তীর্থে চলা পুণ্যার্থীদের বাসে হামলার ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। এদিন রাত সাড়ে আটটা নাগাদ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিরা হামলা চালায়। ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। বাকী ৪ জন হাসপাতালে মারা গিয়েছেন।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিরা মূলত পুলিশের উপরে হামলা চালিয়েছিল। সেইসময়ে তীর্থযাত্রীদের একটি বাস ঘটনাস্থলে চলে আসে। ক্রস ফায়ারিংয়ের ফলে এতজন প্রাণ হারিয়েছেন।

বাসটির একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, গুজরাতের নম্বর প্লেট রয়েছে বাসে। অর্থাত গুজরাত থেকে বাসটি তীর্থযাত্রী বোঝাই করে অমরনাথের উদ্দেশে যাত্রা করেছিল। আরও জানা গিয়েছে, বাসটির সঙ্গে কোনও কনভয় ছিল না। এবং শ্রাইন বোর্ডে বাসটির রেজিস্ট্রেশনও ছিল না।

জঙ্গি হামলার খবর পেয়েই সিআরপিএফের ৯০ বিএন ও ৪০ বিএন ব্যাটেলিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। জঙ্গিদের ধরতে গোটা এলাকা তল্লাশি চলছে।












Click it and Unblock the Notifications