'অমরনাথ যাত্রার ব্যবস্থাপনা কাশ্মীরিদের জন্য সমস্যা তৈরি করছে ', মেহবুবা মুফতি নয়া বিতর্কে
অমরনাথ যাত্রা নিয়ে মন্তব্য করে এদিন নয়া বিতর্কে জড়ালেন মেহবুবা মুফতি। ২০১৯ সালের অমরনাথ যাত্রা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মেহবুবা মুফতি বলেন, এবছরের অমরনাথ যাত্রা সমস্যা তৈরি করছে কাশ্মীরিদের জন্য।
অমরনাথ যাত্রা নিয়ে মন্তব্য করে এদিন নয়া বিতর্কে জড়ালেন মেহবুবা মুফতি। ২০১৯ সালের অমরনাথ যাত্রা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মেহবুবা মুফতি বলেন, এবছরের অমরনাথ যাত্রা সমস্যা তৈরি করছে কাশ্মীরিদের জন্য। আর সেই মন্তব্য ঘিরেই সুরু হয়েছে নয়া বিতর্ক।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেহবুবা মুফতি বলেন, অমরনাথ যাত্রার জন্য স্থানীয় কাশ্মীরিদের নিত্যদিনের জীবনে সমস্যা তৈরি হচ্ছে। আর পরিস্থিতি যাতে সঠিক থাকে, তার জন্য তিনি রাজ্যপালের হস্তক্ষেপেরও দাবি করেন। প্রসঙ্গত, ১ লা জুলাই থেকে শুরু হয়েছে ৪৬ দিনের অমরনাথ যাত্রা। এই যাত্রা শেষ হবে ১৫ অগাস্ট, যেদিন শ্রাবণ মাসের পূর্ণিমা পড়ছে। প্রসঙ্গত, এবারে ১.৫ লাখ মানুষ এই তীর্থপথে যাতায়াত করছেন। আর তাতে স্থানীয় কাশ্মীরিদের নিত্যদিনের জীবনযাত্রায় সমস্যা হচ্ছে বলে দাবি করেন মেহবুবা মুফতি।
Mehbooba Mufti, PDP: #AmarnathYatra is taking place since yrs. But unfortunately, the arrangements done this yr are against the people of Kashmir. It's causing a lot of trouble in day-to-day lives of local people. I would like to request the Governor to intervene in this. (07.07) pic.twitter.com/ehYEPGUlJ8
— ANI (@ANI) July 8, 2019
অমরনাথের যাত্রা ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। মোতায়েন করা হয়েছে বাড়তি সিআরপিএফ জওয়ানদের। অমরনাথ যাত্রা ঘিরে থাকছে চিপ নির্ভর গাড়ি। সবমিলিয়ে রীতিমতো কড়া আয়োজনরে মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে এই তীর্থযাত্রা।












Click it and Unblock the Notifications