Amarnath Yatra 2025: অমরনাথ যাবেন? অনলাইন না অফলাইনে রেজিস্ট্রেশন করবেন, জানুন প্রক্রিয়া
দেশের অন্যতম পবিত্র স্থান অমরনাথ। এই অমরনাথ যাত্রা কিন্তু আজও অত্যন্ত দুর্গম। সব সময়েই কিন্তু এই অমরনাথে যাত্রা করা যায় না। গুহার দ্বার বরফে ঢেকে থাকে। যে কারণে সেই সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকে। তবে গরমকালে কিছু মাসের জন্য দ্বার খোলা থাকে। যখন সকল ভক্তরা দর্শনের জন্য পাড়ি দেন। আর তখনই শুরু হয় অমরনাথ যাত্রা।
প্রতিবছর দেশ, বিদেশ থেকে প্রচুর ভক্ত এই বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে আসেন। আর এখানে এলে নিজের নাম নথিভুক্তকরণ কিন্তু বাধ্যতামূলক। সেই নাম নথিভুক্ত আপনি অনলাইনেও করতে পারেন, আবার অফলাইনেও করতে পারেন।

আপনি যদি এই বছর অমরনাথ যাত্রা করতে চান তাহলে পহেলগাঁও দিয়েও যেতে পারেন। আবার বালতাল রুট দিয়েও যেতে পারেন। কীভাবে আপনি অনলাইনে ফর্ম ফিলাপ করবেন আপনি ,জানুন।
প্রথমে আপনাকে SASB (শ্রী অমরনাথ জি সাইন বোর্ড) পোর্টালে প্রবেশ করতে হবে। তারপরেই আপনি সব দেখতে পাবেন।
- তারপর আপনি হোম পেজের 'অনলাইন সার্ভিস’ট্যাবে ক্লিক করুন
- তারপর আপনি 'যাত্রা পারমিট রেজিস্ট্রেশন’ সিলেক্ট করে তারপর আপনি আগে 'গাইডলাইন’ পড়ে নিন, তারপর 'আই এগ্রি’তে ক্লিক করুন
- তারপর আপনি আবার 'রেজিস্টার’-এ ক্লিক করুন। সঙ্গে আপলোড করুন আপনার নাম, ঠিকানা-সহ সমস্ত তথ্যতবে এখানেই শেষ নয়, কবে যাত্রা করছেন সেই তারিখ, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, স্বাস্থ্য পরীক্ষার শংসপত্র জমা দিতে হবে
- আপনার মোবাইল নম্বর নিজের কিনা তা যাচাই করতে ওটিপি আসবে। তারপর ওটিপি পুট করুন । তারপর যাত্রার অনুমোদন মিললে ঘণ্টা দুয়েকের মধ্যে পেমেন্টের লিঙ্ক আসবে
- অমরনাথ যাত্রা করতে ২২০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এরপরেই যাত্রা রেজিস্ট্রেশন পারমিট ডাউনলোড করতে পারবেন
আপনি কিন্তু অফলাইন থেকেও ফর্ম নিয়ে ফিলাপ করতে পারবেন। বৈষ্ণবী ধাম, পঞ্চায়েত ভবন কেন্দ্র থেকে আগে টোকেন নিন। তারপর আপনার যাত্রার তিনদিন আগে এই স্লিপটি দেওয়া হবে। এই স্লিপটি দেওয়ার একদিন পর আপনি মেডিকেল চেক-আপ এবং রেজিস্ট্রেশনের জন্য সরস্বতী ধামে যাবেন। তারপর নিধারিত কেন্দ্র থেকে আর এফ আই ডি (RFID) কার্ড নিন। তারপরেই কিন্তু আপনি অমরনাথ যাত্রা করতে পারবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications