Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অমরনাথে চরম সংকটে রাজ্যের পর্যটকরা, এখনও চলছে উদ্ধারকাজ, সতর্কতা জারি

অমরনাথে চরম সংকটে রাজ্যের পর্যটকরা, এখনও চলছে উদ্ধারকাজ, সতর্কতা জারি

অমরনাথের পরিস্থিতি এখনও সংকটজনক। এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনা। নিরাপদ জায়গায় পর্যটকদের তাঁবু সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার অবস্থা ভাল নয় বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। রাজ্যের একাধিক পর্যটক আটকে রয়েছেন সেখানে। কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন তাঁরা। সেখানে অর্থ সংকটের পাশাপা খাদ্য সংকটে দিন যাপন করতে হচ্ছে। এখনও বারুইপুরের এক পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

অমরনাথে এখনো চলছে উদ্ধারকাজ

অমরনাথে এখনো চলছে উদ্ধারকাজ

অমরাথ এখনো সংকটজনক। বিপজ্জনক অবস্থায় রয়েছে পাহাড়। ধস নামছে যেখানে সেখানে। তার উপরে চলছে বর্ষার বৃষ্টি এখনও চলছে। একাধিক জায়গায় ধস নামছে। বিপজ্জনক জায়গা থেকে তাঁবু সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। রাতভর তল্লাশি চালিয়ে চালিয়ে এখনও দেহ উদ্ধার করা যায়নি। নতুন করে কোনও দেহ উদ্ধার করা যায়নি। বর্ষার জন্য উদ্ধারকাজে সমস্যা দেখা দিয়েছিল। গত পরশু মেঘ ভাঙা বৃষ্টিতে ১৬ জন মারা গিয়েছেন। আপাতত বন্ধ রাখা হয়েছে অমরনাথ যাত্রা।

আটকে বাঙালি পর্যটকরা

আটকে বাঙালি পর্যটকরা

অমরনাথে বিপর্যয়ের মধ্যে আটকে রয়েছেন বাঙালি পর্যটকরা। তাঁরা অত্যন্ত সংকটজনক অবস্থার মধ্য রয়েছেন। তাঁদের অনেকের সঙ্গে যোগাযোগ করা গেলেও পরিস্থিতি যে একেবারেই ভাল নয় সেকথা বোঝা গিয়েছে। উপত্যকা জুরে কেবল আতঙ্কের ছবি। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। অনেকেই জানিয়েছেন তাঁরা অর্থ সংকটে ভুগছেন। টেন্টের ভাড়া দেয়ার মত টাকা নেই তাঁদের কাছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। টেন্টের মালিকরা বিনাপয়সায় তাঁদের থাকতে দিতে চাইছেন না। ফলে প্রবল ঠান্ডা আর বর্ষণের মধ্যে আতঙ্কে প্রহর কাটাচ্ছেন তাঁরা।

নিখোঁজ বারুইপুরের এক পর্যটক

নিখোঁজ বারুইপুরের এক পর্যটক

অমরনাথে গিয়েছিলেন বারুইপুরের কলেজ ছাত্রী। ৭ জনের একটি দলে বারুইপুর থেকে অমননাথ গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর মা মামা, শুক্রবার দুপুরে মেঘ ভাঙাবৃষ্টির পর আর তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বর্ষা মুহুরির কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। এই নিয়ে উদ্বেগে রয়েছেন পরিবারের লোকেরা। রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁরা। এদিকে রাজ্যের অনেক পর্যটকই অমরনাথে গিয়ে আটকে পড়েছেন। তারা প্রবল বিপাক রয়েছেন বলে পরিজনদের জানিয়েছেন।

এখনও নিরাপদ নয়

এখনও নিরাপদ নয়

এখনও নিরাপদ নয় অমরনাথ। রাতভর উদ্ধারকাজ চললেও পরিস্থিতি তেমন স্বাভাবিক হয়নি। বিপর্যস্ত উপত্যকার পর্যটকরা। যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। সেনা বাহিনী সেখানে থাকলেও এখনও যাত্রা শুরুর অনুমতি দেননি তাঁরা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অমরনাথের পরিস্থিতি এখনও ভাল নয়। একাধিক জায়গা ধস প্রবণ হয়ে রয়েছে। তাঁদের নিরাপদ জায়গায় তাঁবু নিয়ে সরে যেতে বলা হয়েছে। এখনও অমরনাথের পথে যাত্রা শুরুর অনুমতি দেওয়া হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+