অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রীদের উপরে জঙ্গি হামলা, মৃত অন্তত ৭

কড়া নিরাপত্তার মধ্যেই তীর্থে চলা অমরনাথ যাত্রীদের উপরে হামলা চালাল জঙ্গিরা।

কোনও সতর্কতাই কাজে এল না। কড়া নিরাপত্তার মধ্যেই তীর্থে চলা অমরনাথ যাত্রীদের উপরে হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় মোট সাতজন তীর্থযাত্রী নিহত হয়েছেন। আরও অন্তত ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

এদিন সোমবার জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায়। পুলিশ জানিয়েছে, অনন্তনাগ জেলার বাতেঙ্গু ও খানাবল এলাকায় পুলিশের উপরে আচমকা হামলা চালায় জঙ্গিরা।

অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রীদের উপরে জঙ্গি হামলা, মৃত ৬

দুর্ভাগ্যবশত সেইসময়ে তীর্থযাত্রীদের একটি বাস মাঝে এসে পড়ে। কাশ্মীর পুলিশের আইজিপি জানিয়েছেন, এর ফলে জঙ্গি-পুলিশ গুলির লড়াইয়ের মাঝে পড়ে মোট ৭ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

এদিন রাত সাড়ে ৮টা নাগাদ হামলা চালায় জঙ্গিরা। দুডন তীর্থযাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকী চারজন অনন্তনাগ জেলা হাসপাতালে মারা গিয়েছেন। তীর্থযাত্রীদের যে বাসটি জঙ্গি-পুলিশ এনকাউন্টারের মাঝে পড়ে সেটি গুজরাতের ছিল বলে আপাতত জানা গিয়েছে। বাসের নম্বর ছিল GJ09 Z9976। আপাতত পুরো এলাকা ঘিরে রেখে পুলিশ তল্লাশি অভিযানে নেমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+