আজ থেকে স্বাভাবিক ছন্দে অমরনাথযাত্রা ,হামলায় আহত যাত্রীদের জন্য বিশেষ বিমান
হামলায় আহত অমরনাথ যাত্রীদের আকাশপথে দিল্লি নিয়ে যাওয়ার বন্দোবস্ত,আজ থেকে স্বাভাবিক ছন্দে এই তীর্থযাত্রা
অমরনাথ যাত্রীদের ওপর হামলার ঘটনায় আহতদের বিমানপথে দিল্লি নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের উপমুখ্য়মন্ত্রী নির্মল সিং। সোমবার গভীর রাতে অমরনাথের উদ্দেশে সফররত বাসের যাত্রীদের ওপর অতর্কিত গুলি বর্ষণের ঘটনায় মারা যান ৭ জন। আহত হয়েছেন ১৯ জন।
জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং জানান, হামলায় মৃতদের ও আহতদের প্রথমে শ্রীনগরে নিয়ে যাওয়া হবে। সেখানে থেকেই আহতদের দিল্লি নিয়ে যাওয়া হবে। এর জন্য বিএসএফ-এর একটি বিশেষ এয়ারক্রাফ্ট -এর বন্দোবস্ত করা হয়।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ঘটে যাওয়া এই নাশকতার ঘটনায় আতঙ্ক ছড়ালেও, মঙ্গলবার থেকে স্বাভাবিক ছন্দেই ফের এই যাত্রা চলবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে পূর্ব নির্ধারিত পথেই জম্মু থেকে চলবে এই যাত্রা। ডিভিশনাল কমিশনার মনদীপ ভান্ডারি একথা জানিয়েছেন।
এর আগে, সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অমরনাথের উদ্দেশে সফররত যাত্রী বোঝাই বাসে গুলি বর্ষণের গটনা ঘটে। টানা দেড় মিনিট ধরে চলে প্রবল গুলি বর্ষণ। বাসের দুদিক থেকে চলে আততায়ীদের গুলি। আর তাতেই প্রাণ হারান নিরিহ ৭ তীর্থযাত্রী। গুজরাত থেকে অমরনাথের উদ্দেশে রওনা হওয়া বাসটিতে এভাবেই আক্রমণ শানানো হয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications