বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হাতে গড়া দলও মিশল গেরুয়া শিবিরে
বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হাতে গড়া দলও মিশল গেরুয়া শিবিরে
কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং শেষপর্যন্ত যোগ দিলেন বিজেপিতে। এমনকী তাঁর হাতে গড়া দলকেও মিশিয়ে দিলেন গেরুয়া শিবিরে। কংগ্রেস ছাড়ার পর অমরিন্দর সিং গড়েছিলেন নতুন দল। তারপর বিজেপির সঙ্গে জোট করে নির্বাচনেও লড়ছিলেন তিনি। শেষ পৃথক দল করার ঝক্কি ছেড়ে সরাসরি তিনি যোগ দিলেন বিজেপিতে। সব জল্পনার হল অবসান।

কংগ্রেস ছাড়ার পর নতুন দল গড়েন অমরিন্দর
অমরিন্দর সিং কংগ্রেস ছাড়ার পর তৈরি করেছিলেন পাঞ্জাব লোক কংগ্রেস। তারপর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে লড়েছিলেন। কিন্তু সেই জোট আকাঙ্খিত সাফল্য পায়নি। বিজেপি বা পাঞ্জাব লোক দল পাঞ্জাবে তেমন দাগ কাটতে পারেনি। এ রাজ্যে কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতা দখল করে আম আদমি পার্টি।

অমরিন্দর নতুন দল গড়েও বিজেপিতে যোগ দিলেন
বিধানসভা নির্বাচনের এক বছর কাটতে না কাটতেই অমরিন্দর সিং নিজের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বিজেপিতে যোগ দিতে মনস্থ করেন। এমনকী তাঁর পাঞ্জাব লোক দলকেও বিজেপিতে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করে। সেইমতো এদিন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বিজেপিতে যোগ দিলেন তাঁর হাত গড়া পুরো দল নিয়ে।

কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ে অমরিন্দর সিং ব্যর্থ
বিধানসভা নির্বাচনের আগে ক্যাপ্টেন অমরিন্দর সিংকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে আচমকাই বরখাস্ত করেছিল কংগ্রেস। দলের অন্দরের কোন্দল মেটাতে অমরিন্দর সিংকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হয়েছিল চরণজিৎ সিং চান্নিকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। গোষ্ঠীকোন্দলে জেরবার হয়ে কংগ্রেসকে সরতে হয়েছিল ক্ষমতার অলিন্দ থেকে। পাশাপাশি কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ে অমরিন্দর সিংও তেমন কিছু করতে পারেননি।

অমরিন্দরের পাশ থেকে পাকাপাকি সরল কংগ্রেস শব্দটা
এই পরিস্থিতিতে ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন নিজের দল ভেঙে দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার। কংগ্রেস ছাড়ার এক বছর পর সোমবার সকালে তিনি দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমরিন্দর সিংয়ের সঙ্গে। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল ভবিতব্য। সেইমতো অমরিন্দর সিং তার পাঞ্জাব লোক কংগ্রেসকে বিজেপিতে মিশিয়ে দিলেন। নিজেও যোগ দিলেন বিজেপি নেতা। তাঁর পাশ থেকে পাকাপাকি সরল কংগ্রেস শব্দটা।

পাঞ্জাবের রাজনীতিতে মাস্টারমাইন্ড হয়ে উঠতে পারবেন কি
পাঁচ দশক তিনি কংগ্রেসে ছিলেন। সেই সম্পর্ক ছিন্ন করে তিনি নতুন দল গড়েন। তারপর এখন তিন বিজেপিতে। রাজনৈতিক জীবনের সায়াহ্নে এসে তিনি গেরুয়া ঝান্ডা ধরলেন। শুধু তিনি একা নন, সঙ্গে সাত প্রাক্তন বিধায়ক ও এক প্রাক্তন সাংসদ তাঁর সঙ্গে এদিন বিজেপিতে যোগ দেন। এখন দেখার বিজেপিতে যোগ দিয়ে তিনি পাঞ্জাবের রাজনীতিতে মাস্টারমাইন্ড হয়ে উঠতে পারেন কি না।

জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পর বিজেপিতে যোগ
উল্লেখ্য, অমরিন্দর সিং নিজে গত বিধানসভা নির্বাচনে বিজেপির সমর্থনে হেরেছেন তাঁর নিজের কেন্দ্রে। সম্প্রতি তিনি মেরুদণ্ডের অস্ত্রোপচারের পর লন্ডন থেকে বের হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন। তারপর এদিন জেপি নাড্ডার সঙ্গে দেখা করার পর বিজেপিতে যোগ দিলেন।












Click it and Unblock the Notifications