অন্ধ্রপ্রদেশের নয়া রাজধানী হল অমরাবতী

হায়দরাবাদ, ২ এপ্রিল : অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছে অমরাবতী শহরের নাম। মধ্য অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া ও গুন্টুরের মধ্যবর্তী এই অঞ্চলটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত।

এই অঞ্চলকে রাজধানী হিসাবে বেছে নিয়ে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানান, অমরাবতীকে বিশ্বের সেরা শহর করে তুলতে চান তিনি। এব্যাপারে সিঙ্গাপুরের সরকারের সঙ্গে শহরের নকশা নিয়ে তাঁর কথাও হয়েছে বলে জানান তিনি।

অন্ধ্রপ্রদেশের নয়া রাজধানী হল অমরাবতী


বুধবার রাজ্যের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সর্বসম্মতভাবে অমরাবতীকে রাজধানী হিসাবে মনোনীত করা হয় বলে জানা গিয়েছে। এখানে প্রশাসনের হেডকোয়ার্টার, হাইকোর্ট ইত্যাদি গড়ে তোলা হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে।

শহরটি তৈরি করতে আনুমানিক ২০ হাজার কোটি টাকা খরচ হবে বলে সরকারি তরফে বলা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যেই দেড় হাজার কোটি টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

দু'হাজার বছর আগে সাতবাহন সাম্রাজ্যের প্রধান রাজ্য ছিল এই অমরাবতী। পরে মৌর্য সম্রাট অশোকের সময়েও বৌদ্ধদের নানা স্থাপত্য গড়ে ওঠে এখানে। এতদিন হায়দরাবাদ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের যৌথ রাজধানী ছিল।

২০১৪ সালের ২ জুন 'অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন' অনুসারে, অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের ১০টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। হায়দ্রাবাদ শহর তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের যৌথ রাজধানী থাকবে বলেও সেইসময় স্থির হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+