অমিতাভ বচ্চনের কাছে ক্ষমা চাইলেন শয্যাশায়ী অমর সিং! উস্কে গেল জয়াকে ঘিরে পুরনো ঘটনা
অমিতাভ বচ্চনের কাছে ক্ষমা চাইলেন শয্যাশায়ী অমর সিং! উস্কে গেল জয়াকে ঘিরে পুরনো ঘটনা
এখন তিনি শয্যাশায়ী। নিত্যদিনই চলছে অসুস্থতার সঙ্গে লড়াই। এককালে উত্তরপ্রদেশের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা মুম্বইয়ের বচ্চন পরিবারের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলেন। ঘনিষ্ঠতা ছিল আম্বানি বংশের ছোট সন্তান অনিল আম্বানির সঙ্গেও। কিন্তু এরপরই মধুর সম্পর্কে ইতি ঘটে।

এদিন, শয্যাশায়ী অমর সিং এদিন একটি ভিডিওতে অমিতাভ বচ্চনের কাছে ক্ষমা চান। তার আগে, অমিতাভ বচ্চন অমর সিংয়ের বাবার প্রয়াণ দিবস উপলক্ষ্যে ফেসবুকে একটি শোকপ্রকাশ মূলক বার্তা দেন। তারপরই আবেগপ্রবণ অমর সিং ক্ষমা চেয়ে নেন। বলেন, ' আমার বাবার আজ মৃত্যু দিবস। আমি নিজে মরণ বাঁচন লড়াইয়ে রয়েছি। আমি ক্ষমা প্রার্থী.. অমিতজি ও তাঁর পরিবারের সঙ্গে আমি যা করেছি তা নিয়ে।'
এর আগে, সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংয়ের সঙ্গে জয়া বচ্চনের তুমুল সমস্যা হয়। বারবার বচ্চন পরিবারে বিরুদ্ধে তোপ দাগেন অমর। এমনকি বচ্চন পরিবারের বধূ ঐশ্বর্য অশালীন দৃশ্যে অভিনয় করছেন বলেও জনসমক্ষে কুরুচিকর মন্তব্য করেন অমর সিং।












Click it and Unblock the Notifications