ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি আদৌও নিভছে?‌ কি বলছে সরকার‌ জানুন

অমর জওয়ান জ্যোতি নিয়ে সরকারের ব্যাখা

দীর্ঘ ৫০ বছর পর দিল্লির ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি‌কে অন্য এক মাত্রা দেওয়া হল। এই অগ্নিশিখা নিভে যাবে না বরং শুক্রবার দিল্লির এই স্থানেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে মিলিত হবে। জানিয়েছেন দেশের সামরিক কর্মকর্তা সহ কেন্দ্র সরকার।‌

দুই অগ্নিশিখা মিলিত হবে

দুই অগ্নিশিখা মিলিত হবে

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ প্রধান এয়ার মার্শাল বালাবধরা রাধা কৃষ্ণ। যিনি এই দুই অগ্নিশিখাকে একত্রিত করবেন। ভারতীয় সেনার কর্মকর্তারা এ বিষয়ে বলেন, '‌ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি শিখা নিভিয়ে দেওয়া হবে না এবং শুক্রবার একটি অনুষ্ঠানে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে তা মিলিত হবে।'‌

 অমর জওয়ান জ্যোতির শিখার ইতিহাস

অমর জওয়ান জ্যোতির শিখার ইতিহাস

ইন্ডিয়া গেটের স্মৃতিসৌধ ব্রিটিশ সরকারের হাতে তৈরি। ১৯১৪-১৯২১ সালের মধ্যে যে সমস্ত ব্রিটিশ ভারতীয় সেনারা শহিদ হয়েছিলেন তাঁদের স্মৃতিতেই এটি নির্মাণ করা হয়। তবে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতি ও আত্মত্যাগের স্বরূপ ও সম্মান হিসেবেই জ্বলে আসছে এই অগ্নিশিখা। এই যুদ্ধে ৯৩ হাজার সেনা তাঁদের প্রাণ হারিয়েছিলেন। ১৯৭২ সালের ২৬ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমর জওয়ান জ্যোতির উদ্বোধন করেছিলেন।

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের প্রতিষ্ঠা

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের প্রতিষ্ঠা

অন্যদিকে, দীর্ঘদিনের অপেক্ষা ও একাধিক বিবেচনার পর ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ইন্ডিয়া গেটে নির্মাণ করে নরেন্দ্র মোদীর সরকার এবং তার উদ্বোধন হয় ২০১৯ সালে। ওয়ার মেমোরিয়াল ভবনের এই উদ্বোধনের পর সব ধরনের সেনার অনুষ্ঠান ইন্ডিয়া গেট থেকে সরে এখানে হতে শুরু করে। প্রসঙ্গত, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সমস্ত ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের নাম রয়েছে, যাঁরা পাকিস্তানের সঙ্গে ১৯৪৭-৪৮ সালের যুদ্ধ থেকে শুরু করে চিনা সৈন্যদের সঙ্গে লাদাখের গালওয়ান উপত্যকার সংঘর্ষ সহ বিভিন্ন অপারেশনে প্রাণ হারিয়েছেন। এই মেমোরিয়ালে নাম রয়েছে সেই সব জওয়ানদেরও, যাঁরা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। মোট ২৫,৯৪২ জন সেনার নাম এখানে গ্রানাইট পাথরে সোনালি অক্ষরে খোদাই করা রয়েছে।

 কি বললেন সামরিক আধিকারিক

কি বললেন সামরিক আধিকারিক

সামরিক আধিকারিকরা বৃহস্পতিবার জানিয়েছেন, অমর জওয়ান জ্যোতির শিখা শুক্রবার বিকেলে নেভানো হবে না বরং ইন্ডিয়া গেটের ওপারে মাত্র ৪০০ মিটার দূরে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিশিখার সঙ্গে মিলিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+