দুই বাইক আরোহীকে ঘিরে দুটি বাঘ, তারপর যা হল, দেখুন ভিডিও

হাড় হিম করা দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে বাইকে থাকা দুই ব্যক্তিকে ঘিরে রয়েছে দুটি বড় বাঘ। যদিও রক্ষা পেয়ে যান এই দুই ব্যক্তি। মহারাষ্ট্রের কোনও এক অরণ্যে ক্যামেরা বন্দি হয়েছে এই চিত্র।

বাইকে রয়েছেন দুজন। তাঁদের রাস্তা আটকে দাঁড়িয়ে দুটি বড় বাঘ। সামনে এই দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়তে পারেন যে কেউ। হার হিম করা এই দৃশ্য দেখা গেলেও, রেহাই পেয়েছেন ওই দুই ব্যক্তি। বলা যেতে পারে বরাত জোরে রক্ষা পেয়েছেন এই দুজন। কেননা রাস্তা আটকে থাকলেও বাঘ দুটি দুই বাইক আরোহীর ওপর কোনও হামলাই করেনি।

দুটি বাঘ হঠাইৎই সামনে চলে আসায় কিছুটা উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছেন দুই বাইক আরোহী। কোনও ভাবেই তাঁরা তাড়াহুড়ো করেননি। একই জায়গায় দাঁড়িয়েছিলেন তাঁরা।

পুরো ঘটনাটির ভিডিও করেছেন কাছেই গাড়িতে থাকা বেশ কয়েকজন। বেশ কয়েক মিটার দূরে ছিলেন তাঁরা। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাঘ ছিল বাইকের সামনের চাকার কাছে। অপর বাঘটি ছিল বাইকের পিছনের চাকার কাছে। বাইকে ঘিরে থাকলেও মানুষ শিকারের মুডে না থাকায় রক্ষা পেয়ে যান দুই বাইক আরোহী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+