Weather Update: আপাতত স্বস্তি মিললেও দেওয়া হল শৈত্যপ্রবাহের সঙ্গে তুষারপাতের সতর্কতা! জারি থাকবে ঘন কুয়াশা
Weather Update: আপাতত স্বস্তি মিললেও দেওয়া হল শৈত্যপ্রবাহের সঙ্গে তুষারপাতের সতর্কতা! জারি থাকবে ঘন কুয়াশা
কড়া ঠাণ্ডার আবহাওয়া থেকে আপাতত স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের। আপাতত বেড়েছে তাপমাত্রা। তবে জাতীয় রাজধানী অঞ্চল-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার বার্তা দিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।
|
কেমন রয়েছে দিল্লি
এদিন সকালের দিল্লির বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। দৃশ্যমানতা নেমে গিয়েছিল ৫০ মিটারে। ঘন কুয়াশা একদিকে যেমন ট্রেন-বাস চলাচলকে প্রভাবিত করেছে, অন্যদিকে তা বিমান চলাচলের ওপরেও প্রভাব ফেলেছে। তবে এই পরিস্থিতি শুধু দিল্লিতেই নয়, প্রতিবেশী রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। হরিয়ানার আম্বালা, পঞ্জাবের পাতিয়ালা এবং চণ্ডীগড়ে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমেছে। অন্যদিকে উত্তর প্রদেশে বরেলিতে দৃশ্যমানতা নেমেছে ২৫ মিটারে।
|
উত্তর ভারতে শৈত্যপ্রবাহ জারি
ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহ চলছে অমৃতসরে। এদিন সকালে কুয়াশা এবং পরে আংশিক মেঘলা আকাশের জেরে অমৃতসরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৬ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এই শৈত্যপ্রবাহ ও কুয়াশা গত কয়েকদিন ধরে রয়েছে দেশের বিভিন্ন অংশে। যার জেরে ট্রেন-বাসের পাশাপাশি বিমান চলাচলেও বিঘ্ন ঘটছে।

রাজস্থানে বরফ
রাজস্থানের মরুভূমিতে ঘন কুয়াশার পরিস্থিতি। বুধবার থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কিছু বাড়লেও রাজস্থানের চুরু তুযারাবৃত। বরফের ঠাণ্ডা থেকে রক্ষা পেতে স্থানীয় বাসিন্দাদের আগুনের আশপাশে দেখা গিয়েছে। আগামী দিনে পারদ আরও নামবে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কমতে পারে শৈত্যপ্রবাহ
আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন থেকে উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থেকে কিছুটা রেহাই মিলতে পারে। পশ্চিম হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই পরিস্থিতি। আবহাওয়া দফতর বলছে, এর ফলে দিনের বেলায় রোদ কিছুটা স্বস্তি আনবে। মধ্যপ্রদেশেও শৈত্যপ্রবাহ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার রাজ্যের বেশ কিছু জায়গায় দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য ছিল প্রায় ১৫ ডিগ্রিরম মতো।
তবে আবহাওয়া দফতর সতর্ক করে দিয়ে বলেছে, আপাতত শৈত্যপ্রবাহ কমলেও ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ফের শৈত্যপ্রবাহ আগের জায়গায় চলে যাবে।

হিমালয়ে তুষারপাত, পঞ্জাবে বৃষ্টি
আবহাওয়া দফতরের তরফে ২০ ও ৩০ ডিসেম্বর জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে নতুন করে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পঞ্জাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিন সকালের দিকে রাজ্যের কোনও কোনও জায়গা ছিল ঘন কুয়াশায় ঢাকা।

জানুয়ারিতে তীব্র ঠাণ্ডার পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ২০২৩-এর শুরুতে উত্তর ভারতের সমতলভূমি তীব্র শীতের মুখোমুখি হবে। হরিয়ানা, পঞ্জাব, দিল্লি, রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশে জানুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা শূন্য থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications