দু'মাস পর ফের বিমান পরিষেবা চালু হলেও যেকোনও সময় বাতিল হতে পারে উড়ান!

দীর্ঘ ৬০ দিনের প্রতীক্ষার পর আজ থেকে দেশে চালু হল আন্তঃরাজ্য বিমান পরিষেবা। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী টুইট করে জানান, বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কঠিন আলোচনার দীর্ঘ দিনের পরে দেশের যাত্রীবাহী বিমান পরিষেবা শুরুর বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে অন্ধ্রপ্রদেশে এই পরিষেবা শুরু হবে ২৬ মে। এবং বাংলায় ২৮ মে। বাকি দেশে সোমবার থেকেই বিমান পরিষেবা শুরু হয়ে যাবে।

যেকোনও সময় বাতিল হতে পারে উড়ান

যেকোনও সময় বাতিল হতে পারে উড়ান

তবে দু'মাস পর ফের বিমান পরিষেবা চালু হলেও যেকোনও সময় বাতিল হতে পারে উড়ান। উড়ান ছাড়ার কয়েক মিনিট আগে বদলে যেতে পারে উড়ানের সময়। এদিন শুধুমাত্র দিল্লি বিমানবন্দরেই ৮২টি উড়ান বাতিল করা হয়। তিন নম্বর টার্মিনালে থাকা যাত্রীদের মধ্যে এর জেরে ক্ষোভ দেখা যায়। তাদের দাবি, শেষ মুহূর্ত পর্যন্ত তাদের উড়ান বাতিলের খবর দেওয়া হয়নি। প্রায় একই চিত্র মুম্বই বিমানবন্দরেও। ওড়িশার ভুবনেশ্বরেও বাতিল করা হয় ৮টি উড়ান।

৬০ দিন পর চালু বিমান পরিষেবা

৬০ দিন পর চালু বিমান পরিষেবা

মার্চের শেষে দেশব্যাপী লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই থেকে বন্ধ রয়েছে বিমান চলাচল। অবশেষে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিঃসন্দেহে বিমান ক্ষেত্রে স্বস্তির বাতাবরণ তৈরি করবে। দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে এই ক্ষেত্রকে। রবিবার বিভিন্ন রাজ্যের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সোমবার থেকে দেশীয় বিমান পরিষেবা চালুর বিষয়টি চূড়ান্ত হয়।

দুর্ভোগে যাত্রীরা

দুর্ভোগে যাত্রীরা

এদিন বিমান পরিষেবা চালু হওয়ায় প্রচুর লোক বাড়ি ফিরতে বিমানের টিকিট কেটে হাজির হন দিল্লি বিমানবন্দরে। দিল্লি বিমানবন্দরে আসা এরকমই এক যাত্রী সন্দীপ সিং। বয়স ১৯। দেরাদুনে পড়াশোনার জন্য ছিলেন। তিনি জানান, অন্তর্দেশীয় বাস চলাচল বন্ধ। ট্রেনেও জায়গা পাননি। তাই দেরাদুন থেকে দিল্লি বিমানবন্দরে আসতে তাঁর ৫৫০০ টাকা খরচ হয়েছে। তিনি বলেন, 'আমি লকডাউনের কারণে পি জি-তে আটকে পড়েছিলাম। মা-বাবা খুবই চিন্তা করছেন। তাই বাড়ি পৌঁছাতে প্রথম বিমানে রওনা দেব।'

শএষ মুহূর্তে বাতিল হচ্ছে বিমান

শএষ মুহূর্তে বাতিল হচ্ছে বিমান

এদিকে সতীশ কুমারের বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। তিনি কলকাতা যাওয়ার বিমানের টিকিট কেটেছিলেন। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ সরকার ২৮মে পর্যন্ত বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তাই কলকাতা যাওয়ার বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয়। সতীশ বলেন, 'আমি বাসে করে অম্বালা থেকে কলকাতা যাওয়ার জন্য সকাল ৬টার বিমানে রওনা দেব বলে এসেছিলাম। কিন্তু এখানে পৌঁছে জানলাম বিমান বাতিল হয়ে গেছে। এখন ফিরে যাচ্ছি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+