দায়িত্ব পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফের সরানো হল অলোক বর্মাকে, ফের সিবিআই প্রধানের দায়িত্বে নাগেশ্বর রাও
অলোক বর্মাকে সিবিআই প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই প্রধান পদটি ফিরে পেয়েছিলেন অলোক বর্মা। তাঁর ভাগ্য নির্ধারণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনী প্যানেলকে। এদিন সেই প্যানেলের বৈঠকেই স্থির হয়েছে যে অলোক বর্মাকে সিবিআই প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যার অর্থ ক্ষমতা ফিরে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফের ক্ষমতাচ্যুত হলেন অলোক বর্মা। তাঁর জায়গায় ফের একবার অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হলেন এম নাগেশ্বর রাও।

গত ২৪ ঘণ্টায় অলোক বর্মা বদলির নির্দেশ পাওয়া ১০ অফিসারকে সরিয়ে দেন। একইসঙ্গে ৫ জন অফিসারের বদলির নির্দেশ কার্যকর করেন।
গত বছরের অক্টোবর মাসে দুর্নীতির অভিযোগ ওঠায় অলোক বর্মাকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়। পরে সুপ্রিম কোর্ট তাঁকে দায়িত্ব ফিরিয়ে দিলেও কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানিয়ে দেয়। একইসঙ্গে আগামী ৩১ জানুয়ারি অবসর নিতে চলা অলোক বর্মা সিবিআই ডিরেক্টর পদে থাকতে পারবেন কিনা সেটা নির্বাচনী কমিটির হাতে ছেড়ে দেয়।
এই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে। শেষ মুহূর্তে বিচারপতি গগৈ সরে দাঁড়ান। তাঁর জায়গায় দায়িত্ব দেন বিচারপতি একে সিকরিকে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications